স্বাদের রাজা পাবদা মাছ! কালোজিরে-বেগুন দিয়ে পাতলা ঝোল হোক কী গা-মাখা সর্ষে বাটা…সবেতেই জমে যায়। কাঁটা নেই, তাই বাচ্চারাও খেতে ভালোবাসে। এই মাছে আঁশ নেই ঠিকই, কিন্তু চামড়া আঠালো, পিচ্ছিল। এছাড়া, পিঠ ও মাথার দিকের চামড়ার উপর একটা কালো আস্তরণ থাকে। রান্নার আগে এই কালো চামড়া পরিষ্কার করে নিতে হবে। কিন্তু পাবদা যেহুতু খুব নরম মাছ, তাই ঘষেমেজে সাফ করা যাবে না, মাছ ভেঙে যাবে। কাজেই শিখে নিন এই সহজ কৌশল, ছাই-ছুরি-বঁটি ছাড়াই ধবধবে সাদা হবে পাবদার কালো চামড়া–

