ঘটনাটি জি বাংলার জনপ্রিয় রিয়্যালিটি শো ‘দাদাগিরি’-র একটি পুরনো পর্বের। সেই পর্বে সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে খেলতে হাজির হয়েছিলেন অম্বরীশ ভট্টাচার্য, রিমঝিম মিত্র, সুদীপ্তা চক্রবর্তী, মৈত্রেয়ী ভট্টাচার্য, রূপাঞ্জনা মিত্র এবং ভাস্বর চট্টোপাধ্যায়। খেলার ফাঁকেই প্রেমের প্রসঙ্গ ওঠে। আর তখনই নিজের মনের কথা বুঝিয়ে দেন অম্বরীশ।
