Headlines

‘নারী সুরক্ষায় যেন এই জেলা রাজ্যকে পথ দেখায়’- দুর্গাপুজোর প্রাক্কালে বিজেপি বিধায়ক যা বললেন | পশ্চিমবঙ্গের আজকের খবর


Last Updated:

আগামী এক বছরে জেলায় যাতে কোনও নারী নিগৃহীত না হন এবং ধর্ষক-অপরাধীরা কোনোও ছাড় না পায়, সেই লক্ষ্য নিয়ে প্রশাসনকে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান তিনি।

জেলায় নারী নির্যাতনের ঘটনা প্রসঙ্গে কড়া বার্তা
জেলায় নারী নির্যাতনের ঘটনা প্রসঙ্গে কড়া বার্তা

বর্ধমান: “এখনও থানাগুলি ঠিকঠাক হয়নি,নারীরা অভিযোগ জানাতে পারছে না” জেলা পুলিশের পক্ষ থেকে আয়োজিত পুজো সমন্বয় সভায় বিস্ফোরক বক্তব্য পূর্বস্থলী উত্তরের বিজেপি বিধায়ক গোপাল চট্টোপাধ্যায়ের।

জেলার গুরুত্বপূর্ণ প্রশাসনিক শীর্ষপদগুলিতে মহিলারা রয়েছেন।তাই নারী নিরাপত্তা নিয়ে এগিয়ে থাকতে হবে এ জেলাকে। জেলা প্রশাসনকে বিষয়টি গুরুত্ব দিয়ে দেখারও বার্তা দেন তিনি।

​আসন্ন শারদোৎসবকে কেন্দ্র করে নিরাপত্তা,ট্রাফিক নিয়ন্ত্রণ,ভিড় সামলানো এবং সার্বিক আইনশৃঙ্খলা বজায় রাখতে রবিবার বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে সমন্বয় সভার আয়োজন করে পূর্ব বর্ধমান জেলা পুলিশ।বৈঠকে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার পুষ্পা,বর্ধমান দক্ষিণের বিধায়ক তথা মন্ত্রী মৌমিতা বিশ্বাস মিশ্র, বিভিন্ন থানার পুলিশ আধিকারিক এবং বিভিন্ন পুজো কমিটির প্রতিনিধিরা।পুজো যাতে নির্বিঘ্নে ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়, সে বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। মণ্ডপের নিরাপত্তা, যানজট মোকাবিলা, সাইবার অপরাধ সচেতনতা এবং বিশেষ করে থানায় মহিলা হেল্পডেস্কের মাধ্যমে নারী নিরাপত্তা নিশ্চিত করার বিষয়গুলি তুলে ধরে সভায় পুলিশ সুপার ও মন্ত্রী গুরুত্ব সহকারে তুলে ধরেন।

​তবে এই ভরা সভামঞ্চ থেকেই নারী সুরক্ষা এবং থানার কার্যপদ্ধতি নিয়ে সরাসরি বিস্ময় প্রকাশ করেন বিধায়ক গোপাল চট্টোপাধ্যায়।তিনি বলেন, ‘দেবী দুর্গার আরাধনার পাশাপাশি আমরা আরো অনেক দেবীর আরাধনা করি। লক্ষ্মী, সরস্বতী বা শক্তির দেবী তাদের পুজো হয় পশ্চিমবঙ্গে।সেখানেই নারী নিরাপত্তা নিয়ে আলাদা ক্যাম্প করতে হচ্ছে সেটা বড় বিপর্যয়, সেটা লজ্জা। ‘

তাঁর কথায়, “আজও জেলার থানাগুলিতে পুরনো মানসিকতা ও কালচার বজায় রয়েছে। সাধারণ মেয়েরা সুরক্ষিত মনে করে অভিযোগ জমা করতে পারছে না।”

​জেলায় নারী নির্যাতনের ঘটনা প্রসঙ্গে কড়া বার্তা দিয়ে তিনি জেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলেন, “আমাদের জেলায় পুলিশ সুপার থেকে শুরু করে মন্ত্রী—প্রশাসনের শীর্ষপদে নারীরাই রয়েছেন। তাই নারী সুরক্ষায় যেন এই জেলা রাজ্যকে পথ দেখায়।” আগামী এক বছরে জেলায় যাতে কোনও নারী নিগৃহীত না হন এবং ধর্ষক-অপরাধীরা কোনোও ছাড় না পায়, সেই লক্ষ্য নিয়ে প্রশাসনকে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান তিনি।

দুর্গা পুজোর মন্ডপে বন্দে মাতরম্ চালানোর অনুরোধ রাজ্যের মন্ত্রীর। উৎসবে মেজাজে নিয়ম নীতি নিষ্ঠা-র বিসর্জন নয়, এবারে পশ্চিমবঙ্গের মাটিতে মা দুর্গার আরাধনা হোক নিয়ম নীতি ও নিষ্ঠা মেনে।পুজো উদ্যোক্তাদের কাছে এমনই অনুরোধ রাজ্যের শিল্পপ্রতিমন্ত্রী মৌমিতা বিশ্বাস মিশ্রের।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *