Headlines

Accident: হুড়মুড় করে এসে সজোরে ধাক্কা ট্রাকের, বিশেষ যন্ত্রের কল্যাণে বাঁচলেন তিন পুলিশকর্মী সহ ৭ জন! কীভাবে হল রক্ষা? | A major fatal accident was averted on the National Highway in Howrah due to the Truck Mounted Attenuator safety barrier | হাওড়া


Last Updated:

Accident: জাতীয় সড়কে সংস্কারের কাজ চলাকালীন বেপরোয়া ট্রাকের ধাক্কা! ট্রাক মাউন্টেড অ্যাটেনুয়েটর (TMA) যন্ত্রের দৌলতে অলৌকিকভাবে বেঁচে ফিরলেন ৩ পুলিশকর্মী সহ ৭ জন। কাজের ঠিক পিছনের অংশে এই বিশেষ হাইওয়ে সেফটি গাড়ি দাঁড় করানো ছিল।

+

এই

এই বিশেষ যন্ত্রের কারণে অনেকগুলি প্রাণ রক্ষা পেয়েছে

হাওড়া, রাকেশ মাইতি: ট্রাক মাউন্টেড অ্যাটেনুয়েটর যন্ত্রের কল্যাণে প্রাণে বাঁচলেন ৭ জন! হাওড়ার জয়পুর বিলের জাতীয় সড়কে সড়ক সংস্কারের কাজ চলাকালীন এক ভয়াবহ দুর্ঘটনা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন ৭ জন ব্যক্তি। এই দলে ছিলেন ৩ জন পুলিশকর্মী এবং ৪ জন শ্রমিক। একটি বিশেষ সুরক্ষা যন্ত্রের জন্যই এদিন বড় ধরণের প্রাণহানি এড়ানো সম্ভব হয়েছে। জানা গিয়েছে, জাতীয় সড়কের কাজের জায়গায় সুরক্ষার জন্য ‘ট্রাক মাউন্টেড অ্যাটেনুয়েটর’ (TMA) লাগানো একটি বিশেষ গাড়ি দাঁড় করানো ছিল।

সেই সময় হঠাৎ করেই কয়লার ডাস্ট বোঝাই একটি দ্রুতগামী ট্রাক পিছন থেকে সজোরে এসে ওই গাড়িটিতে ধাক্কা মারে। ধাক্কার তীব্রতা ব্যাপক, এই যন্ত্র গাড়ির ক্ষমতার বলে এতটা বেশি চাপ সহ্য করে নিয়ে সাত জন ব্যক্তির প্রাণ বেঁচেছে। যেখানে কাজ চলছিল তার সামনের অংশে অ্যাটেনুয়েটর যন্ত্রটি রাখছিল। কয়লার ডাস্ট বোঝাই ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সরাসরি এসে ধাক্কা দেয়। নিজের ওপর শুষে নেয় অ্যাটেনুয়েটর যন্ত্রটি। এর ফলে সামনের গাড়ির কাছে বা কাজের জায়গায় থাকা মানুষগুলোর কোনও ক্ষতি হয়নি।

আরও পড়ুন: ক্যানসার সারান মুক্তকেশী মা, জ্যোতি ফেরান আনন্দময়ী! বীরভূমের এই ‘কালীক্ষেত্র’-এর ইতিহাস জানুন

এই ঘটনাটি স্পষ্ট করে দিল যে, ব্যস্ত জাতীয় সড়কে বা হাইওয়েতে রক্ষণাবেক্ষণের কাজ করার সময় আধুনিক সুরক্ষা সরঞ্জাম ও অ্যাটেনুয়েটর যান্ত্রিক ব্যবস্থার ব্যবহার কতটা অপরিহার্য। একটু সচেতনতা এবং সঠিক প্রযুক্তির ব্যবহার কীভাবে নিশ্চিত করতে পারে সাধারণ শ্রমিক ও কর্মীদের জীবন রক্ষা, জয়পুর বিলের এই ঘটনা তারই এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে রইল। মহাসড়কে কাজ চলাকালীন এ ধরনের জীবনরক্ষাকারী ব্যবস্থার কড়াকড়ি প্রয়োগ এখন সময়ের দাবি।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *