গাইঘাটায় কালীপুজোর উদ্বোধন করতে এসে বড় ঘোষণা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। গোবরডাঙার দীর্ঘদিনের বন্ধ হয়ে থাকা হাসপাতালকে ৩০ শয্যা থেকে বাড়িয়ে অন্তত ১০০ শয্যার পূর্ণাঙ্গ হাসপাতালে উন্নীত করার ঘোষণা করেন তিনি। আগামী মার্চ মাসের মধ্যে এই হাসপাতালকে পূর্ণাঙ্গ রূপ দেওয়ার পাশাপাশি সাধারণ মানুষের জন্য ন্যূনতম চিকিৎসা পরিষেবা চালুর আশ্বাস দেন মুখ্যমন্ত্রী। মঞ্চ থেকেই গোবরডাঙা হাসপাতাল নিয়ে নিজের পরিকল্পনার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, আপনাদের যে হাসপাতাল রয়েছে, মাত্র ৩০ বেডের। এটিকে আগামী মার্চ মাসের মধ্যে পূর্ণাঙ্গ হাসপাতালে পরিণত করে অন্তত ১০০ বেডের হাসপাতাল করা হবে। পাশাপাশি শিশুদের চিকিৎসার জন্য এসএনসিইউ (SNCU) পরিষেবা এবং প্রধানমন্ত্রী জনঔষধী কেন্দ্র চালুর বিষয়েও আশ্বাস দেন তিনি। সাধারণ মানুষ যাতে ন্যূনতম চিকিৎসা পরিষেবা নিজেদের এলাকাতেই পান, সেই লক্ষ্যেই এই উদ্যোগ বলে জানান মুখ্যমন্ত্রী। গাইঘাটায় কালীপুজোর উদ্বোধন করতে এসে বড় ঘোষণা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। গোবরডাঙার দীর্ঘদিনের বন্ধ হয়ে থাকা হাসপাতালকে ৩০ শয্যা থেকে বাড়িয়ে অন্তত ১০০ শয্যার পূর্ণাঙ্গ হাসপাতালে উন্নীত করার ঘোষণা করেন তিনি। আগামী মার্চ মাসের মধ্যে এই হাসপাতালকে পূর্ণাঙ্গ রূপ দেওয়ার পাশাপাশি সাধারণ মানুষের জন্য ন্যূনতম চিকিৎসা পরিষেবা চালুর আশ্বাস দেন মুখ্যমন্ত্রী। মঞ্চ থেকেই গোবরডাঙা হাসপাতাল নিয়ে নিজের পরিকল্পনার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, আপনাদের যে হাসপাতাল রয়েছে, মাত্র ৩০ বেডের। এটিকে আগামী মার্চ মাসের মধ্যে পূর্ণাঙ্গ হাসপাতালে পরিণত করে অন্তত ১০০ বেডের হাসপাতাল করা হবে। পাশাপাশি শিশুদের চিকিৎসার জন্য এসএনসিইউ (SNCU) পরিষেবা এবং প্রধানমন্ত্রী জনঔষধী কেন্দ্র চালুর বিষয়েও আশ্বাস দেন তিনি। সাধারণ মানুষ যাতে ন্যূনতম চিকিৎসা পরিষেবা নিজেদের এলাকাতেই পান, সেই লক্ষ্যেই এই উদ্যোগ বলে জানান মুখ্যমন্ত্রী।
