Headlines

Waterman Iqbal: ওজন কমাতে হঠাৎই কোথায় হাজির ইকবাল! দেখুন জলমানবের কর্মকাণ্ড | পশ্চিমবঙ্গের আজকের খবর


Last Updated:

মুম্বইয়ে দীর্ঘদিন চিকিৎসার পর বেলডাঙার বাড়িতে ফিরেছে ১৭ বছরের ইকবাল। বর্তমানে তার ওজন ১২৩ কেজি। ইঞ্জেকশন ও খাবার নিয়ন্ত্রণের পাশাপাশি এ বার ওজন কমাতে স্থানীয় একটি জিমে শরীরচর্চা শুরু করেছে সে।

ওজন কমাতে হঠাৎই কোথায় হাজির ইকবাল!
ওজন কমাতে হঠাৎই কোথায় হাজির ইকবাল!

মুর্শিদাবাদ, কৌশিক অধিকারী: মুর্শিদাবাদের বেলডাঙার ‘জল মানব’ ইকবাল এবার ওজন কমাতে জিমে। মুম্বইয়ে দীর্ঘদিন চিকিৎসার পর বাড়ি ফিরেছে ১৭ বছরের কিশোর। এখনও চলছে মাঝে মধ্যে ইঞ্জেকশন। কিন্তু তাতেও ওজন কমেনি। বর্তমানে ইকবালের ওজন ১২৩ কেজি। তাই এ বার চিকিৎসার পাশাপাশি শরীরচর্চার উপরেও জোর দিতে শুরু করেছে সে।

বেলডাঙার একটি বেসরকারি জিমে গিয়ে নিয়মিত ব্যায়াম করছে ইকবাল। নিজেই হাতে তুলে নিচ্ছে জিমের বিভিন্ন সরঞ্জাম। তার আশা, শুধু ইঞ্জেকশন এবং খাবার নিয়ন্ত্রণ করলেই হবে না, শরীর সুস্থ রাখতে নিয়মিত ব্যায়ামও জরুরি। তাতেই ধীরে ধীরে ওজন কমবে বলে আশাবাদী সে।

কয়েক মাস আগে সমাজমাধ্যমে ভাইরাল হয়েছিল ইকবালের একটি ভিডিয়ো। সেখানে দেখা গিয়েছিল, গলা পর্যন্ত জলে ডুবে রয়েছে সে। পরে জানা যায়, জটিল রোগে আক্রান্ত ওই কিশোর। বিষয়টি জানাজানি হতেই তার চিকিৎসার দায়িত্ব নেন শিল্পপতি অনন্ত আম্বানি। আকাশপথে ইকবালকে নিয়ে যাওয়া হয় মুম্বইয়ে। সেখানে দীর্ঘদিন চিকিৎসা চলে।

আরও পড়ুনঃ ২০২৭ থেকে ICSE পরীক্ষার সময় বদল, সকাল ১১টার বদলে পরীক্ষা শুরু হবে ১০টায়

সেপ্টেম্বরের তৃতীয় সপ্তাহে বেলডাঙার বাড়িতে ফেরে ইকবাল। তবে বাড়ি ফেরার পর কয়েক দিন ধরে তার শারীরিক অবস্থার অবনতি হয় বলে জানা যায়। ওজনও বেড়ে যায় অনেকটা। এক সময় হাঁটাচলাও প্রায় বন্ধ হয়ে গিয়েছিল। বর্তমানে অবশ্য আগের তুলনায় অনেকটাই ভাল রয়েছে সে। এখন খোশমেজাজেই জিমে গিয়ে শরীরচর্চা করছে।

ইকবালের মা কামিরণ বিবি বলেন, “ইকবাল এখন মাঝে মধ্যে জিমে গিয়ে ব্যায়াম করছে। বাড়িতে মাটিতে শুয়ে থাকে। তবে মাঝে মধ্যে ঘুরে বেড়াচ্ছে। আবার মুম্বই থেকে এসে পৌঁছলে নতুন করে ইঞ্জেকশন দেওয়া হবে। তবে ইকবালের ওজন অনেকটাই বেড়েছে। বর্তমানে ওর ওজন ১২৩ কেজি।”

চিকিৎসার পাশাপাশি শরীরচর্চার মাধ্যমে সুস্থ হয়ে ওঠার চেষ্টা চালাচ্ছে ইকবাল। ওজন কমিয়ে স্বাভাবিক জীবনে ফেরাই এখন তার লক্ষ্য।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *