Last Updated:
বলিউডি তারকাকে এমন কাছে পেয়ে উচ্ছ্বসিত হয়ে পড়েন ক্যাফের কর্মীরা। আশপাশে উপস্থিত অনুরাগীরাও দূর থেকে তাঁর ছবি ও ভিডিও ক্যামেরাবন্দি করতে থাকেন।
জলপাইগুড়ি: মালবাজারে চা এর দোকানে রোডিজ কুইন! ভিড় অনুরাগীদের। দারুণ জনপ্রিয় রিয়ালিটি শো রোডিস রিবার্থ এর শুটিং হচ্ছে শিলিগুড়িতে, এই খবর ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। আর এদিন হঠাৎ বলিউড অভিনেত্রী নেহা ধুপিয়া, ক্যাফে কর্মীদের সঙ্গে ফ্রেমবন্দি তারকা! ডুয়ার্স সফরের ফাঁকে হঠাৎ মালবাজারে দেখা মিলল বলিউড অভিনেত্রী নেহা ধুপিয়ার। স্থানীয় একটি ক্যাফেতে চা পানের জন্য তিনি গাড়ি থেকে নামতেই এলাকায় সাধারণ মানুষের মধ্যে কৌতূহল তৈরি হয়। প্রিয় তারকাকে এত কাছ থেকে দেখতে পেয়ে দ্রুত সেখানে ভিড় জমান স্থানীয় বাসিন্দা ও পর্যটকেরা।
জানা গিয়েছে, জনপ্রিয় টেলিভিশন রিয়্যালিটি শো ‘রোডিজ’-এর শুটিং সংক্রান্ত কাজের জন্যই বর্তমানে উত্তরবঙ্গে রয়েছেন নেহা ধুপিয়া। তাঁর সঙ্গে রয়েছেন সংশ্লিষ্ট শুটিং টিমের অন্যান্য সদস্য ও তারকারাও। সেই কাজের সূত্রেই ডুয়ার্সের বিভিন্ন এলাকায় যাতায়াতের মাঝে এদিন মালবাজারের একটি ক্যাফেতে কিছুক্ষণের জন্য বিরতি নেন তিনি। ক্যাফেতে চা উপভোগ করার পাশাপাশি সেখানকার কর্মীদের সঙ্গেও বেশ আন্তরিকভাবে সময় কাটাতে দেখা যায় নেহা ধুপিয়াকে। কর্মীদের অনুরোধে হাসিমুখে তাঁদের সঙ্গে ছবিও তোলেন তিনি।
সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা কথা বলতে চাইলে তিনি ব্যক্তিগত গোপনীয়তা ও শুটিং সংক্রান্ত নিয়মের কারণে কোনও প্রশ্নের উত্তর দিতে চাননি।কিছুটা সময় কাটিয়ে অভিনেত্রী তাঁর গাড়িতে উঠে পরবর্তী গন্তব্যের উদ্দেশে রওনা দেন। শীতের সন্ধ্যায় ডুয়ার্সের বুকে নেহা ধুপিয়ার এই আকস্মিক উপস্থিতি স্থানীয় মহলে বেশ আনন্দের মেজাজ ছড়ায় ভক্তদের মনে। সোশাল মিডিয়া জুড়ে সেই ছবিগুলি ইতিমধ্যেই বেশ ভাইরাল।
সুরজিৎ দে

