Headlines

Inspirational Story: পেটের তাগিদে ফেরি, ফাঁকা সময়ে বইয়ে চোখ! ধুলোমাখা রাস্তায় কৃষ্ণর চাকরির লড়াইয়ের দৃশ্য ছুঁয়ে যাচ্ছে পথচলতি মানুষকে | Inspirational Story Street Vending To Exam Books Inspiring Battle Of Jalpaiguri Aspirant Amid Government Change | জলপাইগুড়ি


Last Updated:

Inspirational Story: ফুটপাথে বেচাকেনার ফাঁকেই সরকারি চাকরির প্রস্তুতি! গত ১৫ বছর চাকরি না পেলেও সরকার বদলাতেই নতুন আশায় বুক বাঁধছেন জলপাইগুড়ির কৃষ্ণ।

+

জলপাইগুড়ি

জলপাইগুড়ি শহরের ব্যস্ত ফুটপাথে জিনিসপত্র বিক্রির ফাঁকে জীবনের সমস্ত বাধা পেরিয়ে প্রতিযোগিতামূলক পরীক্ষার বই নিয়ে অধ্যয়নে মগ্ন লড়াকু ফেরিওয়ালা কৃষ্ণ

জলপাইগুড়ি, সুরজিৎ দে: রাজ্যের পালাবদল হতেই ফের নতুন আশায় বুক বেঁধেছেন কৃষ্ণ! ধুলোবালির মধ্যেই বই খুলে আবারও স্বপ্নের দিন দেখা শুরু করেছেন কৃষ্ণ। আশা, এবার হয়ত পূরণ হবে স্বপ্ন! গত ১৫ বছরে মেলেনি চাকরি।

১৫ বছর পেরিয়ে গেলেও মেলেনি সরকারি চাকরি। তবুও হার মানতে নারাজ জলপাইগুড়ির কৃষ্ণ। ফুটপাথের ধুলোবালিতে বসেই বইয়ের পাতা খুলে আজ আবারও তিনি স্বপ্ন দেখছেন একটি সরকারি চাকরির।

এবছর রাজ্যে সরকার পরিবর্তনের পর সেই স্বপ্ন যেন আরও জোরদার হয়েছে তাঁর চোখেমুখে। পেটের দায় আর ভবিষ্যতের আশায় প্রতিদিনের এই লড়াই নজর কাড়ছে পথচলতি সাধারণ মানুষের। জলপাইগুড়ি শহরের ব্যস্ত ডিবিসি রোডের পাশে ছোট্ট একটি দোকান নিয়ে বসেন বছর পঁয়ত্রিশের কৃষ্ণ। পরিবারে রয়েছে স্ত্রী ও দুই সন্তান। অভাবের সংসারে দু’মুঠো ভাতের সংস্থান করতে কখনও ফুটপাথে বসে জিনিসপত্র বিক্রি করেন, কখনও আবার শহরের অলিগলিতে ফেরি করে অর্থ উপার্জন করেন। তবে জীবিকার হাজারও ব্যস্ততা আর ক্লান্তির মাঝেও বইয়ের সঙ্গ ছাড়েননি তিনি। দোকানে ক্রেতাদের ভিড় একটু কমলেই কিংবা ফাঁকা সময় পেলেই চোখ চলে যায় প্রতিযোগিতামূলক পরীক্ষার বইয়ের পাতায়। ধুলোমাখা রাস্তা আর যানবাহনের শব্দের মাঝেই গভীর মনোযোগে চলে তাঁর পড়াশোনা।

আরও পড়ুন: মেদিনীপুর থেকে সোজা কল্যাণী এইমস! নামমাত্র ভাড়ায় চালু নতুন এসি বাস পরিষেবা, জানুন সময়সূচি

এত ব্যর্থতা আর দীর্ঘ অপেক্ষার পরেও পড়াশোনা থেকে মুখ ফিরিয়ে নেননি এই যুবক। সরকার পরিবর্তন হওয়ায় তাই নতুন করে আশার আলো দেখছেন কৃষ্ণ। দীর্ঘ ১৫ বছরে চাকরি না হলেও তাঁর বিশ্বাস, নতুন ব্যবস্থায় এবার হয়তো নিয়মিত ও স্বচ্ছ নিয়োগ হবে এবং যোগ্য প্রার্থীরা কাজের সুযোগ পাবেন। সেই প্রত্যাশাতেই পুরোনো ক্লান্তি ও হতাশা ঝেড়ে ফেলে আরও বেশি মনোযোগ দিয়ে বিভিন্ন পরীক্ষার প্রস্তুতি শুরু করেছেন তিনি।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *