উত্তর-পূর্ব ভারতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা:
এদিকে, উত্তর-পূর্ব ভারতের কথা বললে, অরুণাচল প্রদেশে ৬ থেকে ৯-১২ নভেম্বর এবং অসম ও মেঘালয়ে ৬ থেকে ৮-১২ নভেম্বর পর্যন্ত বিক্ষিপ্ত থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ৬ থেকে ১২ নভেম্বর পর্যন্ত নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরায় বৃষ্টি হবে। ১০-১১ নভেম্বর অরুণাচল প্রদেশ, অসম, মেঘালয়ে এবং ৯-১১ নভেম্বর নাগাল্যান্ড, মণিপুর, ত্রিপুরায় ভারী বৃষ্টি হবে। তবে এই পুরো সপ্তাহ জুড়ে পশ্চিম ও মধ্য ভারতের আবহাওয়ার কোনও উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নেই।
