Last Updated:
Suvendu Adhikari: সর্বমঙ্গলা মন্দিরে দিলেন পুজো, করলেন আরতি৷ তারপরেই পুলিশ লাইনের মাঠে বিদ্যুৎ দফতরের অনুষ্ঠানে যোগ দেন৷
বর্ধমান: মুখ্যমন্ত্রী হিসেবে প্রথম বর্ধমান সফরে শুভেন্দু অধিকারী৷ সফরের শুরুতেই বর্ধমানের ঐতিহাসিক সর্বমঙ্গলা মন্দিরে দিলেন পুজো৷ কৃষকদের জন্য বড় ঘোষণার সম্ভাবনা৷ আজ পূর্ব বর্ধমান সফরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, মূল নজর কৃষক ও বিদ্যুৎ পরিষেবায়। বর্ধমান পুলিশ লাইনের মাঠে বিদ্যুৎ দফতরের বড় সরকারি কর্মসূচিতে যোগ দেন মুখ্যমন্ত্রী।
ঘোষণা করেন কৃষকদের ইউনিট প্রতি বিদ্যুতে ২ টাকা করে ভর্তুকি দেবে বর্তমান সরকার৷ চার লক্ষ কৃষক ইউনিট প্রতি ২ টাকা করে ভর্তুকি ছাড় পাবেন৷ এই বছর থেকে ৩ -৩ -৩ মোট ৯ হাজার টাকা পাবেন ৫৪ লক্ষ কৃষক৷
এছাড়াও, মুখ্যমন্ত্রী জানান, ‘‘কৃষক বন্ধুর ভেরিফিকেশন হয়ে যাবে৷ এক ছটাক জায়গা থাকলেও বছরে আমরা ৪০০০ টাকা দেব৷ পিএম কিষাণ পান না এরকম কৃষকদের আমরা রাজ্য সরকারের তরফে বছরে ৬০০০ টাকা হবে৷ বরুণ দেবের কৃপায় প্রচুর ধান উৎপাদন হবে৷ কুইন্টাল প্রতি ২০০ টাকা বাড়তি দিয়ে সরাসরি ধান কিনব। মাঝখানে কোনও দালাল থাকবে না৷ কোনও লিমিট নেই, যত খুশি ধান দেবেন কৃষকরা৷ ১০০ কুইন্টাল ধান দিলে বাড়তি ২০০০০ হাজার টাকা৷’’ এদিনের অনুষ্ঠানে দুই বর্ধমান, হুগলি, বীরভূম-সহ বিভিন্ন জেলা থেকে কৃষকেরা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এদিনের অনুষ্ঠানে শুভেন্দু জানিয়েছেন, ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ভেরিফিকেশন হবে। ৷
আলু চাষিদের সমস্যা ও হিমঘরে মজুত আলুর পরিস্থিতি নিয়েও মুখ্যমন্ত্রী বিশেষ বার্তা দেন মুখ্যমন্ত্রী। বলেন, ‘‘ডিসেম্বরের আগেই আলু চাষিদের জন্য বিশেষ প্যাকেজ ঘোষণা করে দেব৷’’
প্রথমেই বর্ধমানের ঐতিহাসিক সর্বমঙ্গলা মন্দিরে পুজো দেওয়ার কর্মসূচি ছিল মুখ্যমন্ত্রীর। সেখানে পুজো দিয়ে আরতি করেন শুভেন্দু৷ সর্বমঙ্গলা মন্দিরে পুজোর পরে পৌঁছন পুলিশ লাইন মাঠে। সূত্রের খবর, কৃষকের উন্নয়নেই পশ্চিমবঙ্গের অগ্রগতি—চাষের খরচ কমাতে কৃষকদের জন্য রাজ্য সরকারের বড় সিদ্ধান্ত।
কৃষি পাম্পের বৈদ্যুতিক সংযোগে প্রতি ইউনিটে অতিরিক্ত ২ টাকা ভর্তুকি দেওয়ার কথা এদিন ঘোষণা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কৃষিকাজে বিদ্যুতের খরচ কমিয়ে কৃষকদের আর্থিক সুরাহা দিতেই এই নতুন উদ্যোগ। সেচের খরচ কমানোর পাশাপাশি কৃষকদের আয় বৃদ্ধির লক্ষ্যেই অতিরিক্ত ভর্তুকির সিদ্ধান্ত রাজ্যের।

