এমনিতেই চাষের খরচ দিন দিন বাড়ছে। বীজ, সার, সেচ ও শ্রমিকের খরচ সামলে চাষিরা যখন ফসল ঘরে তোলার অপেক্ষায়, ঠিক তখনই নেমে আসছে নতুন বিপদ। ভুট্টা পাকার সময় খেতে হানা দিচ্ছে হনুমানের দল। গাছ ভেঙে, ভুট্টা খেয়ে ও নষ্ট করে দিয়ে একের পর এক জমির ক্ষতি করছে তারা। ফলে ব্যাপক লোকসানের আশঙ্কায় দিশেহারা চাষিরা।
