এ দিন আহমার্স্ট স্ট্রিটে কালী পুজোর উদ্বোধনে গিয়ে মুখ্যমন্ত্রী আরও অভিযোগ করেছেন, হার নিশ্চিত জেনেই কলকাতা পুরসভার ভোট আটকাতে মামলা করছে বিরোধী শিবির৷
কলকাতা হাইকোর্টের বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য এবং বিচারপতি অর্জুন রায় মুখোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে শুক্রবার নির্দেশ দিয়েছে, একক বেঞ্চে চলা ডিলিমিটেশন সংক্রান্ত মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কলকাতা পুরসভার বর্ধিত আসনগুলিতে ভোট করা যাবে না। ফলে কলকাতা পুরসভার ভোট প্রক্রিয়া পিছিয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে৷
এই প্রসঙ্গেই এ দিন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, ‘আমরা চাই দ্রুত নির্বাচন করে নতুন পুরবোর্ডের হাতে এই নগরের পরিষেবার ভার তুলে দেওয়া৷ আবার কেউ কেউ অবসরকালীন বেঞ্চে ভোট আটকানোর জন্য গেছেন৷ আমি মুখ্যমন্ত্রী, প্রশাসনিক প্রধান, উচ্চতর আদালতে গিয়ে বুঝে নেব৷ আমি কলকাতার মহানগরবাসীকে কথা দিলাম, ৩০ নভেম্বরের পরে আমি কলকাতার পুর আইন মেনে ওয়ার্ডে ওয়ার্ডে কো অর্ডিনেটর বসিয়ে দেবো৷’
বিরোধীদের নিশানা করে শুভেন্দু অধিকারী বলেন, ‘আপনারা নির্বাচনে জিততে পারবেন না৷ তাই আপনারা আদালতে গেছেন যান, আমি লড়ব, সরকার লড়বে৷ কিন্তু কলকাতার মানুষ জল পাবে না, রাস্তাঘাটে গর্ত থাকবে হবে না, রাস্তা সাফাই হবে না, পার্ক পরিষ্কার হবে না, আলো জ্বলবে না, এটাও চলতে পারে না৷ আপনি প্রার্থী খুঁজে পাবেন না, আপনার ভোটার নেই বলে ভোট আটকাতে চাইলে সরকার আপনার জন্য অপেক্ষা করবে না৷ ৩০ নভেম্বরের পর ২০৯টি ওয়ার্ডে কো অর্ডিনেটর নিয়োগ করে দেব, যাঁদের সঙ্গে প্রশাসন কাজ করবে৷ আমার সঙ্গে পাঙ্গা নিয়ে লাভ নেই৷ আমি অনেক পরীক্ষায় পাস করেছি৷ যত পরীক্ষায় বসতে চান বলবেন, আমি রাজি আছি৷’
মৃত, অনুপস্থিত, ডুপ্লিকেট, অন্যত্র চলে যাওয়ার মতো কারণ দেখিয়ে যে ভোটারদের নাম খসড়া তালিকা থেকে বাদ পড়েছে, তাঁদের ফের একবার এনুমারেশন ফর্ম পূরণ করার সুযোগ দিল নির্বাচন কমিশন৷ দিল্লি সহ যে সাতটি রাজ্যে এসআইআর-এর কাজ চলছে, সেখানকার ভোটাররা এই সুযোগ পাবেন বলে জানিয়েছে কমিশন৷
সবমিলিয়ে কলকাতা সহ রাজ্যের পুরসভাগুলিতে কবে নির্বাচন হবে তা নিয়েই অনিশ্চয়তা তৈরি হয়েছে৷ কলকাতা পুরসভা-সহ রাজ্যের মোট ৭টি পুরসভার চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের দিনও পিছিয়েছে। আগামী ১২ নভেম্বর এই তালিকা প্রকাশ হওয়ার কথা থাকলেও, আপাতত তা হচ্ছে না। ভোটার তালিকা প্রকাশের সময়সীমা আরও বাড়ানো হয়েছে বলে রাজ্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে সংশ্লিষ্ট ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসারদের জানানো হয়েছে।
