Last Updated:
Indian Railway: উৎসবের মরশুমে যাত্রীদের অতিরিক্ত ভিড় সামাল দিতে হাওড়া ও নিউ জলপাইগুড়ির মধ্যে স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেল।
হাওড়া: উৎসবের মরশুমে যাত্রীদের সুবিধায় জোড়া স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত রেলের। হাওড়া-নিউ জলপাইগুড়ি এবং আসানসোল-জয়পুর রুটে বিশেষ ট্রেন চালানো হবে। উৎসবের মরশুমে যাত্রীদের অতিরিক্ত ভিড় সামাল দিতে হাওড়া ও নিউ জলপাইগুড়ির মধ্যে স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেল। ১৮ ও ২৫ নভেম্বর হাওড়া থেকে ১১:৫০ মিনিটে ছাড়বে ০৩০২৭ হাওড়া-নিউ জলপাইগুড়ি স্পেশাল।
পরের দিন সকাল ১০:৪৫ মিনিটে নিউ জলপাইগুড়ি পৌঁছবে ট্রেনটি। অন্যদিকে, ১৯ ও ২৬ নভেম্বর নিউ জলপাইগুড়ি থেকে ১২:৪৫ মিনিটে ছাড়বে ০৩০২৮ নিউ জলপাইগুড়ি-হাওড়া স্পেশাল। পরের দিন রাত ০০:১৫ মিনিটে হাওড়ায় পৌঁছবে। পথে ব্যান্ডেল, নবদ্বীপ ধাম, কাটোয়া, আজিমগঞ্জ, জঙ্গিপুর রোড, মালদহ টাউন, বাসাই, কিশনগঞ্জ ও আলুয়াবাড়ি রোড স্টেশনে দাঁড়াবে ট্রেনটি।

