২০ বছরে কত হবে পেনশন?
এবার ধরা যাক, আপনার পেনশনযোগ্য বেতন ২২,০০০ টাকা এবং Wage Ceiling-এর সীমার নিচে আপনার প্রকৃত বেতনের ভিত্তিতেই অবদান জমা হচ্ছে। সেক্ষেত্রে পেনশনের হিসেব হবে—
২০ বছরের চাকরিতে: (২২,০০০ × ২২) / ৭০ = ৬,৯১৫ টাকা
জেনে রাখুন, কর্মচারী ভবিষ্যনিধি অর্থাৎ EPF-এর নিয়ম অনুযায়ী, নিয়মিত মাসিক পেনশন পাওয়ার জন্য আপনাকে কমপক্ষে ১০ বছর পেনশনযোগ্য চাকরি সম্পূর্ণ করতে হয়। অর্থাৎ ২০ বছর চাকরি করলে প্রতি মাসে প্রায় ৬,৯১৫ টাকা পেনশন পাওয়া যাবে।
এর পাশাপাশি, ২০ বছরের বেশি চাকরি করলে পেনশন হিসেবের ক্ষেত্রে অতিরিক্ত ২ বছরের বোনাস সার্ভিস যোগ করা হয়।
