Headlines

Bangla News: বাথরুমে পড়তেই বিপত্তি! পায়ুদ্বারে ঢুকে গেল কাঠের বাঁট, কাটোয়া হাসপাতালে জটিল অস্ত্রোপচার sharp stick stuck inside anus leads to difficult operation finally went successful | পূর্ব বর্ধমান


Last Updated:

Bangla News: দুর্ঘটনার সময় বাথরুমে রাখা প্রায় আট ইঞ্চি লম্বা একটি মোটা কাঠের বাঁট পায়ুদ্বারে ঢুকে যায়। যন্ত্রণায় বেশ কিছুক্ষণ কাতরানোর পর পরিবারের সদস্যদের বিষয়টি জানান তিনি।

কাটোয়া হাসপাতালে জটিল অস্ত্রোপচার
কাটোয়া হাসপাতালে জটিল অস্ত্রোপচার

কাটোয়া, পূর্ব বর্ধমান: বাড়ির বাথরুমে অসাবধানতাবশত পড়ে গিয়ে গুরুতর বিপত্তিতে পড়লেন এক ব্যক্তি। দুর্ঘটনার সময় বাথরুমে রাখা প্রায় আট ইঞ্চি লম্বা একটি মোটা কাঠের বাঁট পায়ুদ্বারে ঢুকে যায়। যন্ত্রণায় বেশ কিছুক্ষণ কাতরানোর পর পরিবারের সদস্যদের বিষয়টি জানান তিনি। এরপর দ্রুত তাঁকে কাটোয়া মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

হাসপাতালে নিয়ে আসার পর পরিস্থিতি বুঝে দ্রুত চিকিৎসা শুরু করেন শল্য চিকিৎসকরা। পরীক্ষা-নিরীক্ষার পর অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেওয়া হয়। চিকিৎসকদের একটি দল প্রায় এক ঘণ্টা ধরে অত্যন্ত সতর্কতার সঙ্গে অস্ত্রোপচার করেন। নানা ধরনের চিকিৎসা সরঞ্জাম ব্যবহার করে শেষ পর্যন্ত কাঠের বাঁটটি নিরাপদে বের করে আনা সম্ভব হয়।

অস্ত্রোপচার সফল হওয়ায় আপাতত স্বস্তিতে ওই রোগী। চিকিৎসকদের দাবি, ঘটনাটি অত্যন্ত জটিল ছিল। কাঠের বস্তুটি পায়ুদ্বারের বেশ কিছুটা ভিতরে ঢুকে যাওয়ায় সামান্য অসাবধানতাতেও গুরুতর ক্ষতি হতে পারত। এমনকি পরিস্থিতি প্রাণঘাতীও হয়ে উঠতে পারত। তবে সময়মতো হাসপাতালে নিয়ে আসায় দ্রুত চিকিৎসা করা সম্ভব হয়েছে। বর্তমানে রোগীর শারীরিক অবস্থা স্থিতিশীল বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে।

জানা গিয়েছে, ওই ব্যক্তি পেশায় কৃষক। চাষের কাজে ব্যবহৃত কাস্তে ও কাটারির হাতল তৈরির জন্য কয়েকটি কাঠের বাঁট বাড়িতে রেখেছিলেন। তারই একটি অসাবধানতাবশত বাথরুমে রাখা হয়েছিল। ভোরে বাথরুমে যাওয়ার সময় আচমকাই পা পিছলে পড়ে যান তিনি। সেই সময়ই দুর্ঘটনাটি ঘটে। পরে যন্ত্রণা ও অস্বস্তি শুরু হলে পরিবারের সদস্যদের বিষয়টি জানান তিনি।ঘটনার পর কাটোয়া মহকুমা হাসপাতালের কর্মীদের মধ্যেও চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

চিকিৎসকরা জানিয়েছেন, এমন ঘটনা অত্যন্ত বিরল এবং ঝুঁকিপূর্ণ। তবে দ্রুত হাসপাতালে পৌঁছনো এবং সঠিক সময়ে অস্ত্রোপচার হওয়ায় বড় বিপদ এড়ানো সম্ভব হয়েছে। চিকিৎসকদের পরামর্শ, এই ধরনের দুর্ঘটনায় বাড়িতে নিজে থেকে কোনওভাবে বস্তুটি বের করার চেষ্টা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।

বনোয়ারীলাল চৌধুরী



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *