Headlines

Haridevpur Promoter হরিদেবপুরে প্রোমোটারকে ধারালো অস্ত্রের কোপ, আশঙ্কাজনক অবস্থায় এসএসকেএমে ভর্তি! পুলিশের জালে বন্ধু | লেটেস্ট কলকাতার খবর


Last Updated:

Haridevpur Promoter: রাতভর রক্তাক্ত অবস্থায় দোকানে পড়ে হরিদেবপুরের প্রোমোটার! হামলার ঘটনায় গ্রেফতার ১।

হরিদেবপুরে প্রোমোটারকে ধারালো অস্ত্র দিয়ে হামলার অভিযোগ উঠল
হরিদেবপুরে প্রোমোটারকে ধারালো অস্ত্র দিয়ে হামলার অভিযোগ উঠল

কলকাতা: হরিদেবপুরে প্রোমোটারকে ধারালো অস্ত্র দিয়ে হামলার অভিযোগ উঠল। গুরুতর জখম হয়েছেন প্রদীপ মণ্ডল (৪৫) নামে পেশায় প্রোমোটার ওই ব্যক্তি। বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন তিনি। এই ঘটনায় গোপাল দাস নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, হরিদেবপুর থানার অন্তর্গত উদয়াচল-রামকান্তপুর এলাকায় প্রদীপ মণ্ডলের একটি দোকান রয়েছে। তিনি পেশায় প্রোমোটার এবং বিল্ডিংয়ের নির্মাণসামগ্রী সরবরাহের ব্যবসার সঙ্গে যুক্ত। অভিযোগ, গতকাল রাতে দোকানের ভিতরেই তাঁর উপর হামলা চালানো হয়। ধারালো অস্ত্র দিয়ে তাঁর পেটে আঘাত করা হয়েছে বলে স্থানীয় সূত্রে খবর।

রাজীব নস্কর



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *