Headlines

Mamata Banerjee: ‘আমার বুকের উপর দিয়ে বুলডোজার চালাও’, অভিষেক কাণ্ডে বিস্ফোরক মমতা, পুজো বানচাল করার চক্রান্তের অভিযোগ | লেটেস্ট কলকাতার খবর


Last Updated:

Mamata Banerjee অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে বচসা হাতাহাতি। তারপরেই এলাকায় জারি ১৬৩ ধারা।

কী বললেন মমতা বন্দ্যোপাধ্যায়?
কী বললেন মমতা বন্দ্যোপাধ্যায়?

কলকাতা: মধ্যরাতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়ির বাইরে ধুন্ধুমার কাণ্ড ঘটার পরে সংবাদমাধ্যমের সামনে এসে সরাসরি কালীঘাট থানার ওসি-কে নিশানা মমতা বন্দ্যোপাধ্যায়ের৷ পাশাপাশি, তুললেন তাঁর বাড়ির কালীপুজো বানচাল করে দেওয়ার চেষ্টার অভিযোগও৷ বললেন, ‘‘কালীঘাট থানার নতুন ওসি৷ আপনার কি কি ক্ষমতা আর কত প্রমোশন পাবেন তা আমি জানি। জনরোষ, জনবিস্ফোরণ হলে থামানো যায় না। ’’

‘আমার বুকের উপর বুলডোজার চালান’

এদিন কার্যত রণংদেহী মূর্তিতে কালীঘাটের রাস্তায় বেরিয়ে আসেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ সাংবাদিকদের সামনে দাবি করেন, ‘‘সারারাত ধরে এখানে যা তা করেছে। রাস্তার মোড়ে আগে পুজো হত না। এখন হয়। ক্ষমতা থাকলে আমার বুকের উপর দিয়ে বুলডোজার চালাও। হুলিগানিজম চলছে গোটাটা। আমি কেন ইন্ডিয়া জোটে আছি, সেই নিয়ে ওদের রাগ৷ তাই আমাদের ওপর বারবার হামলা চালাচ্ছে৷’’ তাঁর অভিযোগ, ‘‘ আমার বাড়ির ভিতরে হয় পুজো। লোক জন আসবে কী করে? পুলিশ এগুলো দেখছে না। ১৬৩ করে দিচ্ছে । পুলিশ অবস্ট্রাকশন করছে,বেআইনি পারমিশন দিয়ে রাস্তা আটকাচ্ছে।’’

[এটি একটি ব্রেকিং নিউজ৷ এ বিষয়ে প্রয়োজনীয় ও অতিরিক্ত তথ্য সংশ্লিষ্ট প্রতিবেদনটিতে আপডেট করা হবে শীঘ্রই৷ খবরটি সামগ্রিক ভাবে জানতে প্রতিবেদনটি রিফ্রেশ করতে থাকুন]



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *