Headlines

Purba Bardhaman News: পুজোর ছুটিতেও থেমে নেই কাজ! পড়ুয়াদের নিয়ে শীতকালীন বাগান গড়ছেন প্রধান শিক্ষক | পূর্ব বর্ধমান


Last Updated:

অভিভাবকরা বলছেন, একজন আদর্শ শিক্ষক শুধু শ্রেণিকক্ষে পাঠদান করেন না। তিনি তাঁর কাজের মাধ্যমে শিক্ষার্থীদের শেখান প্রকৃতির প্রতি ভালোবাসা, পুষ্টিকর খাবারের গুরুত্ব, পরিশ্রমের মর্যাদা এবং সমাজের প্রতি দায়বদ্ধতা।

রসুলপুরের স্কুলে পড়ুয়াদের নিয়ে শীত বাগানের প্রস্তুতিতে শিক্ষক পীযূষ দাঁ৷
রসুলপুরের স্কুলে পড়ুয়াদের নিয়ে শীত বাগানের প্রস্তুতিতে শিক্ষক পীযূষ দাঁ৷

পুজোর ছুটিতেও থেমে নেই কাজ!পড়ুয়াদের সুস্বাস্থ্যের কথা ভেবে শীতকালীন সবজি বাগান গড়ছেন পূর্ব বর্ধমানের রায়নার শিক্ষক পীযূষ দাঁ।

শিক্ষকতা শুধু বইয়ের পাতায় শিক্ষা দেওয়া নয়, শিক্ষার্থীদের জীবনের প্রতিটি ক্ষেত্রে সঠিক পথ দেখানোও একজন আদর্শ শিক্ষকের দায়িত্ব। আর সেই দায়িত্ববোধের এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করছেন পূর্ব বর্ধমানের রায়না ১ ব্লকের রসুলপুর সাহেবজান অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পীযূষ দাঁ।

রাজ্যের অন্যান্য বিদ্যালয়ের মতো এই বিদ্যালয়েও চলছে পুজোর ছুটি। কিন্তু ছুটি থাকলেও পড়ুয়াদের সুস্বাস্থ্য ও পুষ্টির কথা ভেবে এক মুহূর্তের জন্যও নিজের দায়িত্ব থেকে সরে আসেননি প্রধান শিক্ষক। যখন অধিকাংশ পড়ুয়া ছুটির আনন্দে মেতে রয়েছে, তখনও বিদ্যালয়ের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে ব্যস্ত তিনি। বিদ্যালয়ে গিয়ে নিজের হাতে তৈরি করছেন শীতকালীন শাক সবজির বাগান, যাতে আগামী দিনে সেই বাগানের টাটকা সবজি দিয়ে রান্না করা যায় মিড ডে মিলের খাবার।

বর্তমান সময়ে শিশুদের খাদ্যাভ্যাস নিয়ে নানা ধরনের উদ্বেগ রয়েছে। শাক সবজির তুলনায় অনেক সময় মাছ, মাংস, ডিম ও অন্যান্য খাবারের প্রতিই বেশি ঝোঁক দেখা যায়। অথচ শিশুদের সুস্থভাবে বেড়ে ওঠার জন্য সুষম ও পুষ্টিকর খাবারের গুরুত্ব অপরিসীম। এই বিষয়টি মাথায় রেখেই রসুলপুর সাহেবজান অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলের জন্য বিদ্যালয় চত্বরে তৈরি করা হয়েছে শাকসবজির বাগান। সেই বাগানের সবজি রান্না করে পড়ুয়াদের পাতে তুলে দেওয়ার কাজে মগ্ন প্রধান শিক্ষক।

শুধু শাকসবজি নয়, বিদ্যালয়ে চাষ করা হচ্ছে ড্রাগন ফলও। পড়ুয়াদের পুষ্টির কথা মাথায় রেখে সেই ফলও তাদের খাওয়ানোর ব্যবস্থা করা হয়।

ছুটি মানেই অনেকের কাছে বিশ্রামের সময়। কিন্তু প্রধান শিক্ষক পীযূষ দাঁর কাছে এই সময়টাও পড়ুয়াদের জন্য নতুন কিছু করার সুযোগ। তাই পুজোর ছুটির মধ্যেও নিয়মিত বিদ্যালয়ে গিয়ে শীতকালীন সবজি বাগান তৈরির কাজে ব্যস্ত তিনি।এই বাগানে ফলবে টাটকা শাকসবজি। আর সেই সবজি দিয়ে তৈরি হবে মিড ডে মিলের খাবার, যা পৌঁছে যাবে ছোট ছোট পড়ুয়াদের পাতে।

বিদ্যালয়ের এই সবজি বাগান শিশুদের কাছে বাস্তব শিক্ষারও একটি মাধ্যম হয়ে উঠছে। গাছ লাগানো, পরিচর্যা করা, সবজি উৎপাদন এবং সেই খাবারের উপকারিতা সম্পর্কে হাতে-কলমে জানার সুযোগ পাচ্ছে তারা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *