জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, শুক্র গ্রহকে ধন-সম্পদ, সুখ, সমৃদ্ধি, বিলাসিতা, প্রেম ও ঐশ্বর্যের প্রতীক হিসেবে বিবেচনা করা হয়। তাই শুক্রের গতিপথে পরিবর্তন ঘটলে তার প্রভাব পড়তে পারে বিভিন্ন রাশির জাতক-জাতিকাদের জীবনে। পঞ্জিকা অনুসারে, আগামী ১৪ নভেম্বর ভোর ৫টা ৫৭ মিনিটে মার্গী হতে চলেছে শুক্র গ্রহ। জ্যোতিষ গণনা অনুযায়ী, শুক্রের এই মার্গী দশা বিশেষভাবে শুভ হতে পারে চারটি রাশির জন্য। এই সময় চাকরি, ব্যবসা ও আর্থিক ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা রয়েছে। জেনে নেওয়া যাক, কোন চার রাশির জীবনে আসতে পারে সুসময়।

