Last Updated:
সুপ্রিম কোর্টে যাওয়ার পরেও অপেক্ষা বাড়ল মমতা শিবিরের বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়ের৷
ঋতব্রত বন্দ্যোপাধ্যায় শিবিরের ১০ জন বিধায়কের বিধায়ক পদ খারিজের আবেদন করে শোভনদেব চট্টোপাধ্যায়ের করা মামলা হাইকোর্টই ফিরিয়ে দিল সুপ্রিম কোর্ট৷ শোভনদেবের আবেদন খারিজ করে দিয়ে এ দিন এই নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ।
ডিভিশন বেঞ্চ যাতে মামলা শোনে এবং মামলার দ্রুত নিষ্পত্তি করা হয় সেটা দেখার জন্য কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতিকে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্তর বেঞ্চ। শোভনদেব চট্টোপাধ্যায়ের আইনজীবী এ দিন সুপ্রিম কোর্টত সওয়াল করেন- তাঁদের আবেদনের ৫ মাস পেরিয়ে গিয়েছে, দ্রুত নিষ্পত্তির জন্য সুপ্রিম কোর্ট শুনুক এই মামলা।
সেই আর্জি শুনে বিচারপতিদের মন্তব্য, সব রাজ্যের মামলা আমাদের এখানে আসলে সেটা কীভাবে হবে?
ঋতব্রত শিবিরের দশ জন বিধায়কের বিধায়ক পদ খারিজ করার জন্য গত ৮ জুলাই আবেদন জানিয়েছিলেন৷ এর আগে সুপ্রিম কোর্ট জানিয়েছিল, সেই সময় থেকে তিন মাসের মধ্যে বিধায়ক পদ খারিজের আবেদনের নিষ্পত্তি করতে হবে বিধানসভার অধ্যক্ষকে৷
সেকথা মনে করিয়ে দিয়ে শোভনদেব চট্টোপাধ্যায়ের আইনজীবী আর্জি জানিয়ে বলেন, তিন মাসের সময়সীমা পেরিয়ে ৫ মাস পেরিয়ে গেলেও ১০ জন বিধায়কের ভবিষ্যৎ নিয়ে এখনও সিদ্ধান্ত ঝুলে রয়েছে৷
একই সঙ্গে শোভনদেব চট্টোপাধ্যায়ের আইনজীবী অনুরোধ করেন, যাতে হাইকোর্টকে বিষয়টি দ্রুত নিষ্পত্তির জন্য নির্দেশ দেয় প্রধান বিচারপতির বেঞ্চ৷ কলকাতা হাইকোর্টও ১১ নভেম্বর পর্যন্ত বন্ধ থাকবে৷ শোভনদেব চট্টোপাধ্যায়ের পক্ষ থেকে হাইকোর্টে নতুন করে আবেদন জানানো হলে হাইকোর্টের প্রধান বিচারপতি যাতে মামলাটি দ্রুত শুনানির ব্যবস্থা করেন, সেই নির্দেশ দেন প্রধান বিচারপতি সূর্য কান্ত৷

