Viral News: ফিতে কেটে-বেলুন বেঁধে পেঁয়াজ চাষের শুভ সূচনা, ২০ মজুরকে গামছাও বিলি! মুর্শিদাবাদের চাষির কাণ্ডে তাজ্জব বাংলা | Viral News Ribbon Cutting Balloons Murshidabad Farmer Starts Onion Cultivation In Unique Festive Style | মুর্শিদাবাদ


Last Updated:

Viral News: বেলুন উড়িয়ে, ফিতে কেটে ও খেতমজুরদের নতুন গামছা দিয়ে সম্মান জানিয়ে শীতকালীন পেঁয়াজ চাষ শুরু করলেন মুর্শিদাবাদের হরিহরপাড়ার কৃষক রিপন মণ্ডল।

+

রঙিন

রঙিন বেলুন দিয়ে সাজানো জমিতে ফিতে কেটে শীতকালীন সুখসাগর পেঁয়াজ চাষের শুভ সূচনা

মুর্শিদাবাদ, কৌশিক অধিকারী: সামনেই কড়া নাড়ছে শীতের মরশুম। আর তার আগেই শীতকালীন পেঁয়াজ চাষ শুরু করে দিয়েছেন মুর্শিদাবাদ জেলার কৃষকরা। জেলার নওদা, হরিহরপাড়া ও বেলডাঙা-সহ একাধিক ব্লকে পেঁয়াজ চাষ করা হলেও, এর মধ্যে কেবল হরিহরপাড়া ও জেলার অন্যান্য অংশ মিলিয়ে প্রায় ১৭ হাজার হেক্টর জমিতে উচ্চ ফলনশীল ‘সুখসাগর’ প্রজাতির পেঁয়াজ চাষ হয়ে থাকে। তবে গতানুগতিক ধারায় জমিতে চাষ শুরু না করে, সম্পূর্ণ এক ব্যতিক্রমী ও উৎসবের আমেজে পেঁয়াজ চাষের সূচনা করে তাক লাগিয়ে দিলেন হরিহরপাড়ার কাঞ্চননগর এলাকার এক প্রগতিশীল কৃষক, রিপন মণ্ডল।

সাধারণত বড় কোনও প্রতিষ্ঠান, দোকান বা প্রকল্পের উদ্বোধনেই রঙিন বেলুন দিয়ে সাজসজ্জা এবং ফিতে কাটার চল দেখা যায়। কিন্তু সেই প্রথা ভেঙে আস্ত চাষের জমানো জমিটার চারপাশ রঙিন বেলুনে সাজিয়ে তোলেন কৃষক রিপন মণ্ডল। কেবল জমি সাজিয়েই ক্ষান্ত থাকেননি তিনি, পেঁয়াজ চাষ শুরুর আগে মাঠে কর্মরত ২০ জন খেতমজুর বা শ্রমিককে নতুন গামছা দিয়ে সম্মান জানান এবং মিষ্টিমুখ করিয়ে উষ্ণ অভ্যর্থনা জানান। এরপর আনুষ্ঠানিকভাবে ফিতে কেটে শুরু হয় পেঁয়াজ চাষের শুভ সূচনা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *