Headlines

অভিষেকের জন্মদিনে ধুন্ধুমার, ‘বলেছিলেন খেলা হবে, এখন আয়নার সামনে দাঁড়ালে অফসাইডের পতাকা’, বিজেপির সম্পর্ক অস্বীকার করেও খোঁচা শমীকের | লেটেস্ট কলকাতার খবর


Last Updated:

Samik Bhattacharya: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিনের অনুষ্ঠান ঘিরে কালীঘাটে উত্তেজনা ও বচসার ঘটনায় বিজেপির যোগ অস্বীকার করলেন রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। কটাক্ষের সুরে তিনি বলেন, ‘খেলা হবে’ বলেছিলেন অভিষেক, এখন আয়নার সামনে দাঁড়ালে অফসাইডের পতাকা!

অভিষেকের জন্মদিনকে কেন্দ্র করে বচসা সম্পর্কে কী বললেন শমীক ভট্টাচার্য
অভিষেকের জন্মদিনকে কেন্দ্র করে বচসা সম্পর্কে কী বললেন শমীক ভট্টাচার্য

কলকাতা: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিনের অনুষ্ঠানকে কেন্দ্র করে শুক্রবার রাতে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয় কালীঘাটে৷ অভিষেকের দাবি, তাঁর অনুগামীদের উপরে হামলা চালিয়েছে বিজেপি সমর্থকেরা৷ যদিও বিজেপি কর্মীদের অভিযোগ, হুল্লোড় করতে করতে অভিষেকের সমর্থকেরা রাস্তায় চলে এসেছিলেন৷ আর তাতেই বাধা দেন উপস্থিত স্থানীয়েরা৷ ঘটনার বিজেপির ‘কোনও সম্পর্ক নেই’, স্পষ্ট জানিয়ে দিলেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য৷

অভিষেকের জন্মদিনকে কেন্দ্র করে বচসা সম্পর্কে বলতে গিয়ে শমীক বলেন, ‘‘উনি (অভিষেক) বলেছিলেন খেলা হবে। এখন আয়নার সামনে দাঁড়ালে অফসাইডের পতাকা। এর সঙ্গে আমাদের (বিজেপির) কোনও সম্পর্ক নেই। যা আছে সব ৭৫ আর ২৫ এর ভাগের মধ্যে আছে৷ যা আছে অতীতের ঔদ্ধত্যের প্রতিধ্বনি৷ আমার মনে হয় না কারুর জন্মদিনে এই এই ধরনের বিশৃঙ্খলা তৈরি করে কোন লাভ হয়। কিন্তু বিশ্বাস করুন একটা প্রবাদ রয়েছে না সৎ সঙ্গে স্বর্গবাস অসৎ সঙ্গে সর্বনাশ। সেটা এখন চলছে তৃণমূলে’’৷

ঠিক কী ঘটেছে?

ঘটনার শুরু শুক্রবার রাত দেড়টা নাগাদ৷ অভিষেকের কালীঘাট রোডের বাড়ির সামনে জন্মদিনের অনুষ্ঠানের আয়োজন করেন তাঁর অনুগামীরা। অভিযোগ, অনুগামীরা যখন বাড়ির সামনে বসেছিলেন, তখন বিজেপির কিছু কর্মী পটুয়া পাড়ায় কালী প্রতিমা নিতে এসেছিলেন। সেই সময় ‘চোর চোর’ এবং ‘জয়বাংলা স্লোগান’ ঘিরে উত্তেজনার শুরু। তারপরে পাল্টা স্লোগান দু’পক্ষের বাগবিতন্ডা হাতাহাতি এবং তারপর ইট বৃষ্টি। ভোর রাত পর্যন্ত দফায় দফায় দুপক্ষ একে অপরের দিকে স্লোগান এবং তেড়ে যাওয়ার ঘটনা শুরু করে। দু’পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছে। পুলিশ ভোরের দিকে দু’পক্ষকে সরিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নিয়ন্ত্রণে আনার সময় পুলিশের উপরেও চড়াও হয় তৃণমূল কর্মী সমর্থকেরা। কয়েকজনকে আটক করেছে পুলিশ।

পুলিশ সূত্রে খবর, লালবাজার থেকে একটি পুলিশের টিম এসেছে। অভিষেকের বাড়ির সামনে৷ সকাল থেকে মতায়েন করা হয়েছে যাতে করে আর কোনও অশান্তির ঘটনা না ঘটে৷ কালীঘাট থানায় অভিযোগ দায়ের করা হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে৷ একাধিক কর্মী সমর্থকদের মারধর করা হয়েছে। আগ্নেয়াস্ত্র দিয়ে প্রাণে মারার পরিকল্পনা করা হয়েছে অভিষেককে বলে অভিযোগ।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *