আজকের দিনটি প্রেম ও সম্পর্কের দিক থেকে বেশিরভাগ রাশির জাতক-জাতিকাদের জন্য ইতিবাচক হতে চলেছে। দাম্পত্য জীবনে বাড়বে ভালবাসা, ঘনিষ্ঠতা ও পারস্পরিক বোঝাপড়া। মেষ, বৃষ, কর্কট, কন্যা ও ধনু রাশির জাতক-জাতিকারা সঙ্গীর সঙ্গে কাটাতে পারেন বিশেষ কিছু মুহূর্ত। অন্যদিকে, মিথুন, কর্কট ও তুলা রাশির অবিবাহিতদের জীবনে আসতে পারে বিয়ের বা প্রেমের প্রস্তাব। সিংহ, বৃশ্চিক ও মকর রাশির জাতক-জাতিকাদের সম্পর্ক আরও মজবুত হবে একসঙ্গে সময় কাটানো ও খোলামেলা আলোচনার মাধ্যমে। কুম্ভ ও মীন রাশির জাতক-জাতিকারা পেতে পারেন পরিবারের সমর্থন। সব মিলিয়ে প্রেমের নতুন অধ্যায় শুরু করার পাশাপাশি পুরনো সম্পর্ককে আরও মজবুত করার জন্যও দিনটি অনুকূল। জেনে নিন জ্যোতিষী চিরাগ দারুওয়ালার গণনা অনুযায়ী, প্রেমের ক্ষেত্রে কেমন কাটবে ১২ রাশির দিন।

