Headlines

‘কত টাকা থাকলে ভাল জীবনযাপন করা সম্ভব?’: কলকাতার ২২ বছর বয়সি এক স্নাতকের প্রশ্ন, স্বচ্ছন্দে জীবন কাটাতে একজন সদ্য স্নাতকের কত টাকা প্রয়োজন, তা জানতে চাইলেন Reddit-এ | লেটেস্ট পাঁচমিশালি খবর


বিলাসবহুল জিনিসপত্রের পিছনে মানুষের বিপুল পরিমাণ অর্থ খরচ করতে দেখে এবং তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে উচ্চ বেতনের চাকরির কথা শুনে তাঁর মনে প্রশ্ন জাগতে শুরু করেছে, ঠিক কত টাকা আয় করার লক্ষ্য রাখা উচিত। তিনি জানিয়েছেন, তাঁর চাহিদা খুবই সাধারণ। শখ পূরণ, ভ্রমণ এবং সঞ্চয়ের জন্য পর্যাপ্ত টাকা থাকলেই তিনি খুশি।

অর্থ এবং জীবনযাপন নিয়ে নিজের ভাবনার কথা জানালেন তরুণ স্নাতক:

ওই যুবক রেডিটের r/personalfinanceindia সাবরেডিটে নিজের অভিজ্ঞতার কথা শেয়ার করেছেন। সেখানে তিনি লিখেছেন, “ভারতে প্রকৃতপক্ষে কত টাকা থাকলে তা যথেষ্ট বলে মনে করা যায়?” তিনি জানিয়েছেন, ২০২৬ সালে তথ্যপ্রযুক্তি বিষয়ে বিটেক (B.Tech) সম্পন্ন করেছেন এবং বর্তমানে কলকাতায় চাকরির সন্ধান করছেন।

তিনি এমন একজনের পরিচিত হওয়ার কথাও উল্লেখ করেছেন, যিনি বছরে ২১ লক্ষ টাকা (২১ LPA) বেতন পান এবং বেঙ্গালুরুতে থাকেন। মণিপাল বিশ্ববিদ্যালয়ের ওই প্রাক্তন পড়ুয়া সম্প্রতি একটি প্রদর্শনী থেকে প্রায় ৩০ হাজার টাকা দামের একটি ফাউন্টেন পেন কিনেছেন।

ওই রেডিট ব্যবহারকারী আরও উল্লেখ করেছেন, সেই ব্যক্তি তাঁকে জানিয়েছেন, বেঙ্গালুরুতে তথ্যপ্রযুক্তি ক্ষেত্রের পেশাদাররা মাসে ৩ লক্ষ টাকা পর্যন্ত উপার্জন করতে পারেন এবং নিজেদের আয় অনুযায়ী খরচ করেন। নিজের পছন্দ ও আগ্রহের সঙ্গে মিল রয়েছে, এমন মানুষের সঙ্গে বন্ধুত্ব গড়ে তুলতেও যে তাঁর অসুবিধা হচ্ছে, সে কথাও জানিয়েছেন ওই তরুণ স্নাতক।

নিজের বয়সি একদল মানুষের সঙ্গে বাইরে ঘুরতে যাওয়ার অভিজ্ঞতার কথা স্মরণ করে তিনি জানান, সেখানে তাঁর মনে হয়েছিল, ঘুরতে যাওয়া উপভোগ করার পরিবর্তে তাঁদের আগ্রহ বেশি ছিল দামি মদ্যপান এবং ধূমপানের প্রতি। তিনি লিখেছেন, “কখনও কখনও মনে হয়, পৃথিবী যেন দুটি দলে বিভক্ত। একদল মানুষ মদ্যপান ও ধূমপানে আগ্রহী, আর অন্যদল নিজেদের সম্পদ ও আর্থিক প্রতিপত্তি দেখাতে ব্যস্ত।”

তিনি আরও জানান, জামাকাপড়, জুতো, ঘড়ি কিংবা দামি খাবারের পিছনে তিনি খুব বেশি খরচ করেন না। তাঁর প্রধান আগ্রহ গেমিং এবং নিজের পিসি ব্যবহার করা।

কত টাকা বেতন যথেষ্ট, তা নিয়ে নিজেদের মতামত জানালেন রেডিট ব্যবহারকারীরা:

ভারতে একজন ফ্রেশার বা সদ্য স্নাতকের কত টাকা বেতনের চাকরিকে লক্ষ্য হিসেবে বেছে নেওয়া উচিত, তা জানতে চেয়েছিলেন ওই যুবক। তিনি আরও ব্যাখ্যা করেন, নিজের শখ পূরণ, মাঝেমধ্যে ভ্রমণ, অর্থ সঞ্চয় এবং খরচের বিষয়ে অতিরিক্ত চিন্তা না করে স্বাধীনভাবে জীবনযাপন করতে চান তিনি। তাঁর এই পোস্টে একাধিক রেডিট ব্যবহারকারী নিজেদের মতামত জানিয়েছেন।

একজন লিখেছেন, “কোনও মানুষের কাছেই কখনও কোনও পরিমাণ অর্থ যথেষ্ট নয়। আর আপনার সেই বন্ধুর কথা যদি বলি, যিনি বলেছেন মানুষ মাসে ৩ লক্ষ টাকা পর্যন্ত উপার্জন করতে পারেন, তাহলে জেনে রাখুন, তাঁরা সমাজের শীর্ষ ১ শতাংশের মধ্যে পড়েন। বর্তমানে পরিস্থিতি কার্যত খুবই খারাপ। কেউ আপনাকে যে বেতন দিচ্ছে, আপাতত সেটাই গ্রহণ করুন, অভিজ্ঞতা অর্জন করুন এবং তারপর অন্য চাকরিতে যোগ দিন। আর নিজের শখ পূরণের জন্য টাকা সঞ্চয় করুন, বিনিয়োগ করুন এবং খরচ করুন।”

অন্য এক রেডিট ব্যবহারকারী লিখেছেন, “এমন মানুষও রয়েছেন, যাঁরা প্রতিদিন ৩ লক্ষ টাকা, প্রতি ঘণ্টায় ৩ লক্ষ টাকা, এমনকী প্রতি সেকেন্ডেও ৩ লক্ষ টাকা উপার্জন করেন। তা সত্ত্বেও সেই মানুষগুলিও কঠোর পরিশ্রম করে চলেছেন। কারণ, কখনওই তাঁদের কাছে যথেষ্ট বলে কিছু হয় না।”



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *