Headlines

কালীপুজোর আগে বাজি পাচারে রেলের কড়া নজরদারি! চম্পাহাটিতে ৩২ হাজার টাকার বাজি উদ্ধার, গ্রেফতার ১ Kali Puja 2026: Railway Police Seize Firecrackers Worth Rs 32,000 in Champahati, One Arrested | পশ্চিমবঙ্গের আজকের খবর


Last Updated:

কালীপুজোর আগে বাজি পাচার রুখতে রেলের কড়া নজরদারি। চম্পাহাটি স্টেশনে অভিযান চালিয়ে প্রায় ৩২ হাজার টাকা মূল্যের বাজি উদ্ধার করেছে রেল পুলিশ। ঘটনায় গ্রেফতার হয়েছেন এক ব্যক্তি।

রেলের বিশেষ অভিযানে গ্রেফতার ১
রেলের বিশেষ অভিযানে গ্রেফতার ১

চম্পাহাটি: দীপাবলির আগে ট্রেনে বাজি পাচার রুখতে তৎপর পূর্ব রেল। যাত্রী নিরাপত্তার কথা মাথায় রেখে অবৈধভাবে বাজি পরিবহণের বিরুদ্ধে বিশেষ অভিযান চালাল রেল সুরক্ষা বাহিনী। সেই অভিযানে চম্পাহাটি স্টেশনে উদ্ধার হল প্রায় ৩২ হাজার ২২৫ টাকার বাজি। ঘটনায় ইতিমধ্যেই এক ব্যক্তিকে গ্রেফতার করেছে রেল সুরক্ষা বাহিনী।

পূর্ব রেলের জেনারেল ম্যানেজার গীতিকা পাণ্ডের নির্দেশনায় দীপাবলির আগে ট্রেন ও রেল চত্বরে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। সেই উদ্যোগের অংশ হিসেবেই ৪ নভেম্বর চম্পাহাটি স্টেশনে বিশেষ অভিযান চালায় সিআইবি ও আরপিএফের শিয়ালদহ শাখার একটি দল। সোনারপুর আরপিএফ পোস্টের সহযোগিতায় এই অভিযান চালানো হয়।

পরে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে ধৃত ব্যক্তি ও বাজেয়াপ্ত সামগ্রী সোনারপুর আরপিএফ পোস্টে নিয়ে যাওয়া হয়। সিআইবি শিয়ালদহের এসআই মনীশ কুমারের লিখিত অভিযোগের ভিত্তিতে রেলওয়ে আইনের ১৬৪ ধারায় মামলা দায়ের করা হয়েছে।

পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক শিবরাম মাঝি যাত্রীদের ট্রেনে বাজি বা অন্য কোনও দাহ্য ও বিস্ফোরক পদার্থ বহন না করার আবেদন জানিয়েছেন। তিনি বলেন, যাত্রীদের নিরাপত্তাই রেলের সর্বোচ্চ অগ্রাধিকার। সামান্য অসাবধানতাও বহু মানুষের জীবন বিপন্ন করতে পারে। দীপাবলির আনন্দ যেন কোনও দুর্ঘটনার কারণ না হয়, সে বিষয়ে যাত্রীদের সতর্ক থাকার আবেদন জানিয়েছে রেল।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *