Headlines

Jagannath Chatterjee কথা রাখলেন শিক্ষামন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায়, বকেয়া-সহ বার্ধক্য ভাতা পেলেন সিউড়ির বৃদ্ধা | বীরভূম


Last Updated:

Jagannath Chatterjee: ভোটের প্রচারে বার্ধক্য ভাতা না পাওয়ার অভিযোগ, এবার ৫ হাজার টাকা পেয়ে খুশি সিউড়ির বৃদ্ধা।

পালাবদলের পর কথা রাখলেন শিক্ষামন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায়
পালাবদলের পর কথা রাখলেন শিক্ষামন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায়

সিউড়ি: বিধানসভা ভোটের প্রচারে এসে বার্ধক্য ভাতা না পাওয়ার অভিযোগ শুনেছিলেন তৎকালীন বিজেপি প্রার্থী জগন্নাথ চট্টোপাধ্যায়। সেই সময় তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছিলেন সিউড়ির এক বৃদ্ধা। এবার সেই বৃদ্ধার হাতেই পৌঁছল বার্ধক্য ভাতার টাকা। বকেয়া-সহ মোট পাঁচ হাজার টাকা পেয়ে খুশি তিনি।

বীরভূমের সিউড়ির হাটজনবাজার এলাকার ১৮ নম্বর ওয়ার্ডের কো-অপারেটিভ কলোনির বাসিন্দা শান্ত সাহা। বিধানসভা নির্বাচনের আগে তাঁর বাড়িতে ভোটের প্রচারে গিয়েছিলেন তৎকালীন বিজেপি প্রার্থী জগন্নাথ চট্টোপাধ্যায়। বর্তমানে তিনি সিউড়ির বিধায়ক তথা রাজ্যের উচ্চশিক্ষামন্ত্রী। সেই সময় তাঁর কাছেই সরকারি সাহায্য না পাওয়া এবং বার্ধক্য ভাতা বন্ধ থাকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন শান্ত সাহা।

সুপ্রতিম দাস



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *