Headlines

Accident: আচমকাই সজোরে ধাক্কা ট্রাকের! হাওড়ায় ভয়াবহ দুর্ঘটনার কবলে যাত্রী বোঝাই বাস, গুরুতর আহত একাধিক | হাওড়া


Last Updated:

পুলিশ সূত্রে জানা গিয়েছে, আহত দুই যাত্রী চিকিৎসাধীন বেসরকারি হাসপাতালে। অন্যান্য যাত্রীদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে হয়।

News18
News18

হাওড়া, রাকেশ মাইতি: ভয়াবহ দুর্ঘটনার কবলে যাত্রীবোঝাই বাস। পিছন থেকে একটি ট্রাকের সজোরে ধাক্কায় বাসের পিছনের অংশ দুমড়ে-মুচড়ে ঢুকে যায় ভিতরের দিকে। দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন একাধিক যাত্রী। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা ৪৫ মিনিট নাগাদ দুর্ঘটনাটি ঘটে হাওড়ার ১৬ নম্বর জাতীয় সড়কের কোলাঘাটগামী লেনে, আলামপুরের কাছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, আহত দুই যাত্রী চিকিৎসাধীন বেসরকারি হাসপাতালে। অন্যান্য যাত্রীদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে হয়।

বাসটি উলুবেড়িয়া-বারাসাত রুটের। দুর্ঘটনার পর বাসের ভিতরে আটকে পড়েন একাধিক যাত্রী। তাঁদের আর্তনাদে ঘটনাস্থলে তৈরি হয় আতঙ্কের পরিবেশ। সহযাত্রীরা প্রথমে তাঁদের উদ্ধারের চেষ্টা করেন। পরে স্থানীয় বাসিন্দা ও পথচলতি মানুষও উদ্ধারকাজে হাত লাগান। কয়েকজন আহতকে টোটোয় চাপিয়ে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ।

প্রত্যক্ষদর্শীদের দাবি, কলকাতার দিক থেকে উলুবেড়িয়া যাওয়ার পথে আলামপুর পেরিয়ে যাত্রী তোলার জন্য বাসটি দাঁড়িয়েছিল। সেই সময় পিছন থেকে দ্রুতগতিতে এসে একটি ট্রাক বাসটিকে সজোরে ধাক্কা মারে। ধাক্কার তীব্রতায় বাসের পিছনের অংশ ভেঙে ভিতরের দিকে ঢুকে যায়। সিটের মাঝে আটকে পড়েন একাধিক যাত্রী। ট্রাফিক পুলিশ ও সাঁকরাইল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে। বাসের সহযাত্রীদের দাবি, দুর্ঘটনার সময় বাসে প্রায় ৫০ থেকে ৬০ জন যাত্রী ছিলেন। দুর্ঘটনার পর বাসের চালক ও খালাসি ঘটনাস্থল থেকে পালিয়ে যান বলে অভিযোগ। দুর্ঘটনার জেরে ১৬ নম্বর জাতীয় সড়কের কোলাঘাটগামী লেনে যান চলাচল ব্যাহত হয়। পুলিশ দ্রুত পরিস্থিতি সামাল দেয়। ঘটনাস্থলে পৌঁছন হাওড়া সিটি পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরাও।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *