Headlines

লোকো পাইলটদের সমন্বয় থেকে স্বাস্থ্য সচেতনতা, রেল নিরাপত্তায় বিশেষ উদ্যোগ হাওড়া ডিভিশনের, Howrah division holds railway safety meeting with-58 running staff at Rampurhat | পশ্চিমবঙ্গের আজকের খবর


Last Updated:

Indian Railways: সভায় বিভিন্ন বিভাগের উচ্চপদস্থ আধিকারিকদের পাশাপাশি ৫৮ জন ফ্রন্টলাইন রানিং স্টাফ অংশগ্রহণ করেন। উপস্থিত ছিলেন লোকো পাইলট, সহকারী লোকো পাইলট এবং চিফ লোকো ইন্সপেক্টররা।

রেল নিরাপত্তায় বিশেষ উদ্যোগ হাওড়া ডিভিশনের
রেল নিরাপত্তায় বিশেষ উদ্যোগ হাওড়া ডিভিশনের

কলকাতা: পূর্ব রেলের হাওড়া ডিভিশনের উদ্যোগে ট্রেন পরিচালনার নিরাপত্তা আরও সুদৃঢ় করতে এক বিশেষ কর্মসূচির উদ্যোদ নেওয়া হয়। রামপুরহাট ক্রু লবিতে আয়োজিত এই নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভায় নেতৃত্ব দেন ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার (ডিআরএম) শ্রী বিশাল কাপুর। রেল পরিচালনায় কঠোর শৃঙ্খলা ও নিরাপত্তা সচেতনতা সুনিশ্চিত করাই ছিল এই কর্মসূচির মূল উদ্দেশ্য।

উক্ত সভায় বিভিন্ন বিভাগের উচ্চপদস্থ আধিকারিকদের পাশাপাশি ৫৮ জন ফ্রন্টলাইন রানিং স্টাফ অংশগ্রহণ করেন। উপস্থিত ছিলেন লোকো পাইলট, সহকারী লোকো পাইলট এবং চিফ লোকো ইন্সপেক্টররা। রেল পরিচালনায় প্রতিটি পদক্ষেপে সর্বোচ্চ সুরক্ষা বজায় রাখার লক্ষ্যেই এই মতবিনিময় পর্ব পরিচালিত হয়। যেখানে সকলেই তাদের নির্দিষ্ট মতামত রাখেন।

বৈঠকে ডিআরএম শ্রী বিশাল কাপুর লোকো পাইলট ও সহকারী লোকো পাইলটদের মধ্যে পারস্পরিক সমন্বয় ও দলগত কাজের ওপর বিশেষ জোর দেন। সঠিক সিগন্যাল শনাক্তকরণ, ক্যাবে নিরবচ্ছিন্ন যোগাযোগ এবং রানিং কর্মীদের শারীরিক ও মানসিক সুস্থতা বজায় রাখাকে রেল নিরাপত্তার প্রথম প্রতিরক্ষা ব্যবস্থা হিসেবে চিহ্নিত করেন তিনি।

কর্মীদের স্বাস্থ্য কল্যাণ ও ক্লান্তি নিয়ন্ত্রণের বিষয়ে হাওড়া ডিভিশনের উল্লেখযোগ্য সাফল্যের কথা সভায় তুলে ধরা হয়। পরিসংখ্যান অনুযায়ী, ২০২৬ সালের জানুয়ারি থেকে অক্টোবরের মধ্যে রামপুরহাটে অতিরিক্ত সময় ডিউটি করার ঘটনা প্রায় ৭৯ শতাংশ হ্রাস পেয়েছে। একই সঙ্গে ট্রেন ছাড়ার ক্ষেত্রে অযথা বিলম্বের প্রবণতাও ব্যাপকভাবে কমেছে।

হাওড়া ডিভিশনের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে, ফ্রন্টলাইন কর্মীদের সঙ্গে এমন নিরবচ্ছিন্ন যোগাযোগ ও সহায়ক কর্মপরিবেশ বজায় রাখা আগামী দিনেও অব্যাহত থাকবে। নিরাপত্তা বিধি কঠোরভাবে মেনে চলে সমস্ত যাত্রীকে একটি নিরাপদ ও নির্ভরযোগ্য রেল পরিষেবা উপহার দিতে রেল কর্তৃপক্ষ সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *