Last Updated: Nov 07, 2026, 20:54 IST
ভূত চতুর্দশীতে বাঁকুড়ার ‘ভূতের গ্রাম’! সন্ধ্যা নামলেই নেমে আসে নিস্তব্ধতা, গোটা গ্রামে বসবাস মাত্র একটি পরিবারের আজ ভূত চতুর্দশী। লোকবিশ্বাস অনুযায়ী, এই রাতে নাকি অশুভ শক্তির আনাগোনা বাড়ে। সন্ধ্যা নামলে চারপাশে জ্বলে ওঠে চোদ্দো প্রদীপ, আর ভূত-প্রেতের গল্পে জমে ওঠে আড্ডা। কিন্তু বাঁকুড়ার এমন একটি গ্রাম রয়েছে, যেখানে ভূতের গল্প শুধু একটি রাতের কল্পনা নয়, বরং গ্রামের পরিচয়ের সঙ্গেই জড়িয়ে রয়েছে। গ্রামের নাম চালিবাড়িরডিহি। লোকমুখে পরিচিত ‘ভূতের গ্রাম’ হিসেবে। একসময় যেখানে ছিল মানুষের বসতি, ঘরবাড়ি, সংসার, সেখানে এখন জনমানবহীন পরিবেশ। গোটা গ্রামে বসবাস করে মাত্র একটি পরিবার।
