Headlines

Samik Bhattacharya: ‘সব কৃতকর্মের ফল, মন দিয়ে বাড়িতে কালীপুজো করুন…’, মমতাকে পরামর্শ শমীকের | লেটেস্ট কলকাতার খবর


Last Updated:

পুলিশের সঙ্গে মমতা তৃণমূলের সংঘাতের জেরে শুক্রবার রাত থেকে উত্তপ্ত হয়ে রয়েছে কালীঘাটের পটুয়াপাড়া এলাকা৷

মমতাকে কী পরামর্শ দিলেন শমীক? ছবি- পিটিআই
মমতাকে কী পরামর্শ দিলেন শমীক? ছবি- পিটিআই

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে পুলিশকর্মীদের তর্কাতর্কি এবং তার জেরে মমতা বন্দ্যোপাধ্যায়ের তোলা অভিযোগের পাল্টা জবাব দিলেন বিজেপি রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য৷ প্রাক্তন মুখ্যমন্ত্রীকে উদ্দেশ করে বিজেপি রাজ্য সভাপতির কটাক্ষ সব কৃতকর্মের ফল৷

রাস্তার উপরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিনে পুলিশের বাধা দেওয়াকে কেন্দ্র করে গতকাল রাতে উত্তপ্ত হয়ে উঠেছিল কালীঘাটের পটুয়াপাড়া৷ কালীপুজোর আগের রাতে রাস্তা বন্ধ করে অভিষেকের জন্মদিন পালনের বিরোধিতা করেন স্থানীয় মৃৎ শিল্পীরাও৷ সেই ঘটনার রেশ ছিল এ দিনও৷ শনিবার বিষয়টি নিয়ে দফায় দফায় সরব হন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ পুলিশকে তাঁর বুকের উপর দিয়ে বুলডোজার চালানোর চ্যালেঞ্জও ছোড়েন মমতা৷ এর পাশাপাশি পুলিশকর্মীদের একাংশের বিরুদ্ধে বিজেপি-র হয়ে কাজ করার অভিযোগ তুলেও ফের সরব হন প্রাক্তন মুখ্যমন্ত্রী৷ পুলিশকর্মীদের রীতিমতো হুঁশিয়ারিও দিতে শোনা যায় তাঁকে৷

শনিবার সন্ধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, আমার আজকে মনে পড়ছে নন্দীগ্রামের আন্দোলনের কথা। কালীপুজোর দিন অত্যাচার হয়েছিল, তার আগের দিন অত্যাচার হয়েছিল। আমি তৃণমূল ভবনে বসে ছিলাম। তখন আমি ওখানে বসে বসে বন্দুকের গুলির শব্দ শুনেছিলাম। আজকে এখানে বসে বুলডোজারের শব্দ শুনব। আপনি বুলডোজার চালাবেন আমার বুকের উপর দিয়ে বুলডোজার চালিয়ে দিন। আমি বিজেপি দলকে দোষারোপ করছি না। আমি পুলিশ, প্রশাসনকে দোষ দিচ্ছি৷

মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সমস্ত অভিযোগের জবাব দিতে গিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রীকে তীব্র কটাক্ষ করেন বিজেপি রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য৷ পাল্টা জবাব দিয়ে শমীক বলেন, ‘ওনার বুকের উপর দিয়ে কেউ বুলডোজার চালাবে না৷ উনি আমাদের রাজ্যে প্রাক্তন মুখ্যমন্ত্রী, ওনার একটা পরিচয় আছে। ওনার বুকের উপর দিয়ে কেউ ভুলে বুলডোজার চালাতে পারে?’

এর পরই শমীক বলেন, ‘মানুষ এখন কালীপুজো নিয়ে ব্যস্ত, ভাইফোঁটা দেবে, আনন্দ করবে। এসব কৃতকর্মের ফল পাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ সবই আসলে দলীয় এবং পারিবারিক কোন্দলের গন্ডগোল৷ মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা কেউ শুনছে না৷ আর কালীপুজোর সময় কেউ শুনবেও না৷ উনি কালি ভক্ত, ওনার বাড়িতে কালীপুজো হয়, উনি বাড়িতে মন দিয়ে কালীপুজো করুন।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *