বাড়ির অন্দরসজ্জা, আলমারি, ফ্রিজ কিংবা মূল্যবান সামগ্রী কোথায় রাখা রয়েছে, সেই সংক্রান্ত ছবি বা ভিডিয়ো পোস্ট করা থেকে বিরত থাকতে হবে। কেউ দামি উপহার দিলে তার ছবি বা ভিডিয়ো প্রকাশ্যে শেয়ার করার আগে সতর্ক থাকুন। আপনার সন্তান কোন স্কুলে পড়ে, কখন স্কুলে যায় বা বাড়ি ফেরে, সেই সংক্রান্ত তথ্যও সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করা থেকে বিরত থাকতে হবে। (ছবি ও তথ্য: নবাব মল্লিক)
