Headlines

বই পড়ার পাশাপাশি মিলবে UPSC-NEET-এর কোচিং, আধুনিক রূপে সাজছে মালদা জেলা গ্রন্থাগার | পশ্চিমবঙ্গের আজকের খবর


Last Updated:

ব্রিটিশ আমলের ঐতিহাসিক মালদা জেলা গ্রন্থাগারকে আধুনিক রূপে সাজিয়ে তোলার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। পুরনো ভবনের সংস্কারের পাশাপাশি এখানে মিলবে ডিজিটাল পরিষেবা এবং ইউপিএসসি ও নিটের মতো পরীক্ষার বিনামূল্যে কোচিং। মালদা সফরে এসে এমনই পরিকল্পনা জানালেন মন্ত্রী গৌরী শংকর ঘোষ

+

বই

বই পড়ার পাশাপাশি মিলবে UPSC-NEET-এর কোচিং

মালদা, জিএম মোমিন: আধুনিক রূপে সাজবে মালদা জেলা গ্রন্থাগার। গ্রন্থাগার মানেই এসে শুধু বই পড়া নয়, এবার চাকরির প্রস্তুতি এবং উচ্চশিক্ষার প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশিক্ষণও মিলবে মালদা জেলা গ্রন্থাগারে। ব্রিটিশ আমলে ১৯৩৭ সালে তৈরি ঐতিহাসিক মালদা জেলা গ্রন্থাগারকে আধুনিক রূপে সাজিয়ে তোলার উদ্যোগ নিল রাজ্য সরকার। পুরনো ভবনের সংস্কার থেকে শুরু করে ডিজিটাল পরিষেবা, উন্নত পাঠকক্ষ এবং বিনামূল্যে কোচিংয়ের ব্যবস্থা, একাধিক পরিকল্পনার কথা জানালেন রাজ্যের জনশিক্ষা প্রসার ও গ্রন্থাগার দফতরের মন্ত্রী গৌরী শংকর ঘোষ।

মালদায় এসে জেলা গ্রন্থাগার প্রাঙ্গণে পাঠকদের সঙ্গে সরাসরি আলোচনায় বসেন মন্ত্রী। গ্রন্থাগারের বর্তমান পরিকাঠামো, দীর্ঘদিনের সমস্যা এবং পাঠকদের অসুবিধার কথা শোনেন তিনি। তাঁদের বিভিন্ন পরামর্শও গুরুত্ব দিয়ে বিবেচনা করেন। মন্ত্রী জানান, আগামী ডিসেম্বরের মধ্যে রাজ্যের ৩০০টি গ্রন্থাগারকে ডিজিটালাইজড করা হবে। এর মধ্যে জেলা ও মহকুমা গ্রন্থাগারও থাকবে। আগামী অর্থবর্ষ থেকে প্রতিটি জেলা গ্রন্থাগারে ইউপিএসসি, পিএসসি, নিট, জেইই, নেট ও সেটের মতো পরীক্ষার জন্য বিনামূল্যে কোচিংয়ের ব্যবস্থা করা হবে। পাশাপাশি প্রতিযোগিতামূলক পরীক্ষার উপযোগী বইও রাখা হবে।

মন্ত্রীর আশ্বাসে খুশি গ্রন্থাগারে আসা পাঠক এবং পড়ুয়ারা। এক পড়ুয়া রজত বসাক বলেন, “পুরনো ভবনটি ভগ্নপ্রায় অবস্থায় রয়েছে। এটি আমাদের ঐতিহাসিক গ্রন্থাগার। দীর্ঘদিনের সমস্যার কথা আমরা মন্ত্রীকে জানিয়েছি। তিনি দ্রুত সমাধানের আশ্বাস দিয়েছেন।” রাজ্য সরকারের এই উদ্যোগ বাস্তবায়িত হলে মালদার ছাত্রছাত্রী ও চাকরিপ্রার্থীদের এক ছাদের তলায় পড়াশোনা, ডিজিটাল পরিষেবা এবং প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতির সুযোগ বাড়বে বলে আশা করা হচ্ছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *