Last Updated:
ED Raid: পান্ডুয়ায় অবসরপ্রাপ্ত আয়কর কর্মীর বাড়িতে ইডির হানা, কেন্দ্রীয় বাহিনী নিয়ে তল্লাশি।
পান্ডুয়া: হুগলির পান্ডুয়ায় ফের ইডি অভিযান। বুধবার সকালে পান্ডুয়ার ইলছোবা দক্ষিণপাড়ার বাসিন্দা নারায়ণ দাসের বাড়িতে তল্লাশি চালাতে পৌঁছন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা। তাঁদের সঙ্গে ছিল কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরাও।
সূত্রের খবর, নারায়ণ দাস একসময় আয়কর দফতরে কর্মরত ছিলেন। কয়েক বছর আগে তিনি অবসর গ্রহণ করেন। এদিন সকালে কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে তাঁর বাড়িতে পৌঁছে তল্লাশি শুরু করেন ইডি আধিকারিকরা।
স্থানীয় বাসিন্দাদের দাবি, নারায়ণ দাস ও তাঁর পরিবারের সদস্যরা এলাকার মানুষের সঙ্গে বিশেষ মেলামেশা করতেন না। বর্তমানে তাঁর ছেলে কল্যাণীতে থাকেন। এক গ্রামবাসীর বক্তব্য অনুযায়ী, তিনি নেটওয়ার্ক ব্যবসার সঙ্গে যুক্ত।
তবে পান্ডুয়ার নারায়ণ দাসের বাড়িতে ইডির এই অভিযান ওই একই মামলার সঙ্গে সম্পর্কিত কি না, তা এখনও স্পষ্ট নয়। তদন্তকারী সংস্থার তরফেও এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।
সোমনাথ ঘোষ/পান্ডুয়া

