*৮ নভেম্বর রাতে পুজো শেষে বড়মার ভোগ বিতরণের কাউন্টার খোলা হবে। শ্যাম রোড এবং জগবন্ধু মোড়ে এই কাউন্টারগুলি থাকবে। বড়মা-কে এবার নিবেদন করা হবে খিচুড়ি, পাঁচমিশালি তরকারি, পোলাও, আলুর দম, সাদা ভাত, লুচি এবং বিভিন্ন ধরনের মিষ্টি। রসগোল্লা, সরপুরিয়া ও লাড্ডুর মতো জনপ্রিয় মিষ্টিও থাকবে ভোগের তালিকায়। ভক্তদের সুষ্ঠুভাবে ভোগ বিতরণ করাই মন্দির কর্তৃপক্ষের অন্যতম লক্ষ্য।
