Headlines

Bangla News সাত দিন নিখোঁজ থাকার পর বাড়ি থেকেই উদ্ধার অ্যাম্বুল্যান্স চালকের পচাগলা দেহ, আসানসোলে চাঞ্চল্য | পশ্চিম বর্ধমান


Last Updated:

Bangla News: বন্ধুর মায়ের মৃত্যুর কারণ দেখিয়ে ছুটি, তারপর নিখোঁজ! সাত দিন পর বাড়ি থেকে উদ্ধার যুবকের দেহ।

আসানসোলে চাঞ্চল্য(প্রতীকী ছবি)
আসানসোলে চাঞ্চল্য(প্রতীকী ছবি)

আসানসোল: পশ্চিম বর্ধমানের আসানসোলের বার্নপুরের রামবাঁধ এলাকায় এক অ্যাম্বুল্যান্স চালকের রহস্যমৃত্যুকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। নিজের বাড়ি থেকেই উদ্ধার হয়েছে শম্ভু আচার্য ওরফে টুকাইয়ের (২৫) পচাগলা দেহ। পেশায় অ্যাম্বুল্যান্স চালক শম্ভু গত সাত দিন ধরে নিখোঁজ ছিলেন। সোমবার তাঁর বাড়ি থেকে দেহ উদ্ধার করে পুলিশ।

স্থানীয় ও সহকর্মী সূত্রে জানা গিয়েছে, গত ২৭ তারিখ মালিকের কাছ থেকে টাকা নিয়ে দু’দিনের ছুটি চেয়েছিলেন শম্ভু। এক বন্ধুর মায়ের মৃত্যুর কারণে তিনি ছুটির আবেদন করেছিলেন বলে জানা গিয়েছে। এরপর থেকেই তাঁর সঙ্গে আর কোনও যোগাযোগ করা সম্ভব হয়নি। গত কয়েক দিন ধরে তাঁর কোনও খোঁজ না মেলায় উদ্বেগ তৈরি হয়েছিল।

দীপক শর্মা



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *