Headlines

Shantiniketan Upasana Griha has rich cultural heritage and Debendranath Tagore’s touch বিশ্বভারতী চত্বরের এই শান্ত, স্নিগ্ধ ও নান্দনিক ভবনটি কেবল একটি উপাসনার স্থান নয়, বরং শান্তিনিকেতনের ব্রহ্মোপাসনা ও আধ্যাত্মিক চেতনার মূল স্তম্ভ। শান্তিনিকেতনের এই ঐতিহাসিক উপাসনা গৃহটি প্রতিষ্ঠার ইতিহাস ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে। ১৮৬৩ সালের দিকে শান্তিনিকেতন আশ্রম প্রতিষ্ঠার পর, এখানে একটি খোলামেলা উপাসনা স্থান গড়ার চিন্তা করেন তিনি। পরবর্তীতে ১৮৯১ সালে (বাংলা ১২৯৮ সাল) এই বিশেষ উপাসনা গৃহটির নির্মাণকাজ সম্পন্ন হয়। রবীন্দ্রনাথ ঠাকুরের পিতা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের হাত ধরেই শান্তিনিকেতনে প্রথম নিরাকার ঈশ্বরের উপাসনার ধারা শুরু হয়েছিল। এই উপাসনা গৃহটির প্রধান আকর্ষণ এর গঠনশৈলী। চারদিক থেকে ঘেরা রঙিন ও স্বচ্ছ কাঁচের প্যানেল দিয়ে তৈরি এই ভবনটি এককথায় স্থাপত্যের এক অপূর্ব নিদর্শন। ভবনের মেঝেটি ইতালীয় মার্বেল পাথরের তৈরি। কাঁচের ওপর সূর্যের আলো পড়লে পুরো মন্দির চত্বর এক মায়াবী ও দিব্য আলোয় ঝলমল করে ওঠে, যা যে কাউকে মুগ্ধ করে। এই মন্দিরের অন্যতম বড় বৈশিষ্ট্য হল |

Kali Puja 2026: কালীপুজোয় বারাসত যাওয়ার প্ল্যান? কোথা থেকে ধরবেন বাস, কোথায় পার্কিং? জানুন কোন রাস্তা বন্ধ? রইল রুট ম্যাপ Barasat Kali Puja traffic and bus route arrangements announced by district police | উত্তর ২৪ পরগণা


Last Updated:

Kali Puja 2026: বারাসতে কালীপুজো উপলক্ষে দর্শনার্থীদের যাতায়াত ও যানজট এড়াতে বিশেষ বাস রুট এবং ট্রাফিক নিয়ন্ত্রণের পরিকল্পনা নিয়েছে জেলা পুলিশ। আগামী ৭ নভেম্বর থেকে ১১ নভেম্বর পর্যন্ত এই ব্যবস্থা কার্যকর থাকবে।

News18
News18

বারাসত: বারাসতে কালীপুজো দেখতে যাবেন! কোথা থেকে ধরবেন কোন বাস, কোথা থেকে মিলবে পরিষেবা জেনে নিন পুরো রুট ম্যাপ। কালীপুজোর আগের দিন থেকেই দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হবে বারাসতের প্রায় সমস্ত পুজো মণ্ডপ।

তাই আগামী ৭ নভেম্বর থেকে ১১ নভেম্বর পর্যন্ত টানা পাঁচ দিন প্রতিমা দর্শনের সুযোগ মিলবে সাধারণ মানুষদের। বারাসতের বিখ্যাত পায়োনিয়ার, কলোনি মোড়, কেএনসি রেজিমেন্ট-সহ একাধিক বড় পুজোকে কেন্দ্র করে প্রতি বছরই ব্যাপক ভিড় হয়। সেই ভিড় সামাল দিতে এ বারও আগেভাগেই বিশেষ নিরাপত্তা ও যান নিয়ন্ত্রণের পরিকল্পনা সেরে ফেলেছে জেলা পুলিশ। সম্প্রতি বারাসত রবীন্দ্রভবনে জেলা পুলিশের উদ্যোগে আয়োজিত সমন্বয় বৈঠকে এই নিয়ে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়।

আরও পড়ুন-উল্কার গতিতে উত্থান, গায়ক থেকে মন্ত্রী, মমতার ঘনিষ্ঠ শিল্পী ইন্দ্রনীল সেনের পড়াশোনা কতদূর জানেন?

অন্যদিকে, মণ্ডপের ভিতরে ভিড় নিয়ন্ত্রণ ও দর্শনার্থীদের নিরাপত্তার দিকেও বিশেষ নজর দিচ্ছে প্রশাসন।বারাসাতে চলাচলের গুরুত্বপূর্ণ রাস্তায় ওভারহেড গেটের পরিবর্তে এল-প্যাটার্নের গেট তৈরির পরামর্শ দেওয়া হয়েছে পুজো উদ্যোক্তাদের। সব মিলিয়ে, পাঁচ দিন ধরে বারাসতের কালীপুজো দর্শনে বিপুল জনসমাগমের কথা মাথায় রেখে নিরাপত্তা, যান নিয়ন্ত্রণ এবং ভিড় সামলাতে একাধিক পরিকল্পনা নিয়ে নামবে জেলা পুলিশ ও প্রশাসন বলেই জানা গিয়েছে। তাই ওই সময় যানবাহন নিয়ে বারাসাতের উপর দিয়ে যাতায়াত করতে এই বিষয়গুলি মাথায় রেখে বিকল্প রাস্তা ব্যবহার করলেই এড়ানো সম্ভব হবে যানজট।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *