Headlines

দারিদ্র্যের আঁধার যেখানে নিত্যসঙ্গী, সেখানে এই অসাধ্যসাধন যেন এক রূপকথার গল্প। সামান্য সেলুন চালিয়ে কোনও রকমে সংসার টানেন বাবা যুগল মান্না। |


Last Updated: Nov 03, 2026, 21:10 IST

দাঁতন, পশ্চিম মেদিনীপুর , রঞ্জন চন্দ: শরীরে যেন কোনও হাড় নেই, পেশির প্রতিটি খাঁজে শুধুই অবাধ নমনীয়তা। যে কোনও ভঙ্গিমায় শরীরটাকে অবলীলায় মুড়ে ফেলতে পারে সে। কখনও দু’হাত মাটিতে ভর করে উল্টো পায়ে তরতরিয়ে হেঁটে চলা, কখনও আবার পা দিয়ে নিজের চোখে চশমা পরে নেওয়া— তার কেরামতি দেখলে চোখ কপালে উঠতে বাধ্য। দাঁতন থানার প্রত্যন্ত বাহারদল টিটিয়া গ্রামের মাত্র দশ বছর বয়সি বিবেক মান্নার এই অভাবনীয় যোগ-দক্ষতা এখন রীতিমতো তাক লাগিয়ে দিয়েছে গোটা জেলাকে। পঞ্চম শ্রেণির এই খুদের এমন শারীরিক নিয়ন্ত্রণ দেখে অনেকেই তাকে ‘রবার বয়’ আখ্যা দিচ্ছেন। দারিদ্র্যের আঁধার যেখানে নিত্যসঙ্গী, সেখানে এই অসাধ্যসাধন যেন এক রূপকথার গল্প। সামান্য সেলুন চালিয়ে কোনও রকমে সংসার টানেন বাবা যুগল মান্না। দাঁতন থানার প্রত্যন্ত বাহারদল টিটিয়া গ্রামের মাত্র দশ বছর বয়সি বিবেক মান্নার এই অভাবনীয় যোগ-দক্ষতা এখন রীতিমতো তাক লাগিয়ে দিয়েছে গোটা জেলাকে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *