Headlines

Rash Utsav: রাস উৎসবে নামছে আধা সামরিক বাহিনী, চালু হচ্ছে আড়ং শোভাযাত্রা! নিয়ম ভাঙলে কী শাস্তি? জেনে নিন | Nabadwip Rash Utsav targets UNESCO recognition with strict guidelines including central forces | নদিয়া


Last Updated:

Rash Utsab Security: নবদ্বীপের রাস উৎসবকে ইউনেস্কোর স্বীকৃতি এনে দিতে বড় পদক্ষেপ! ফিরছে ঐতিহাসিক নবমীর শোভাযাত্রা, থাকবে আধা সামরিক বাহিনী। এছাড়াও ডিজে নিষিদ্ধ করার কথাও বলা হয়েছে। এ বছর মোট দুই দিনব্যাপী শোভাযাত্রা অনুষ্ঠিত হবে।

News18
News18

নবদ্বীপ, নদিয়া, মৈনাক দেবনাথ: নবদ্বীপের ঐতিহ্যবাহী রাস উৎসবকে ইউনেস্কোর স্বীকৃতি আদায়ের লক্ষ্যে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে এবার। নবদ্বীপের রাস উৎসবকে সুষ্ঠু ভাবে সম্পন্ন করতে প্রশাসন ও কেন্দ্রীয় রাস কমিটির একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে এবার।বিশ্বপ্রসিদ্ধ নবদ্বীপের ঐতিহ্যবাহী রাস পূর্ণিমা উৎসবে কোনরকম বিশৃঙ্খলাকে মান্যতা দেওয়া হবে না। সুষ্ঠু, শান্তি-শৃঙ্খলা ও ধর্মীয় মর্যাদার সঙ্গে সম্পন্ন করতে নবদ্বীপ প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। একাধিক গুরুত্বপূর্ণ নিয়মাবলি ও সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবার চৈতন্য বিজড়িত নবদ্বীপের রাস উৎসবে।

শব্দদূষণ নিয়ন্ত্রন থেকে শুরু করে প্রতিমার শোভাযাত্রা এবং নবমী প্রথা যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয় সেদিকে নজর থাকবে প্রশাসন ও কেন্দ্রীয় রাস কমিটির। রাত ১১টার পর কোনওভাবেই মাইক কিংবা তাসা ব্যঞ্জন ব্যবহারের ওপর বিধি নিষেধ আরোপ করা হয়েছে। এবার থেকে নবদ্বীপের রাসের ঐতিহ্যবাহী নবমীর শোভাযাত্রায় ছাড়পত্র মিলছে। দীর্ঘদিন বন্ধ থাকার পর এ বছর ঐতিহ্যপূর্ণ নবমীর শোভাযাত্রার পুনরায় অনুমতি প্রদান করা হয়েছে। পুলিশ প্রশাসনের সঙ্গে সঙ্গে স্বেচ্ছাসেবকদের দায়িত্ব ও নজরদারির ওপর জোর দেওয়া হয়েছে। প্রতিটি পুজো কমিটিকে নির্দিষ্ট সংখ্যক নিবন্ধিত স্বেচ্ছাসেবক নিয়োগ করতে হবে।

আরও পড়ুন: গভীর রাতে ষোড়শোপচারে মহাপুজো, সোনায় সাজবেন দেবী! দীপান্বিতা আমাবস্যায় নলহাটিতে বিরাট আয়োজন

শোভাযাত্রা সুশৃঙ্খল রাখতে এই স্বেচ্ছাসেবকরাই প্রাথমিক দায়িত্ব পালন করবেন। ডিজে ও তাসা পার্টির প্রতিযোগিতা সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা হচ্ছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণে কঠোর প্রশাসন। উৎসব চত্বর ও শোভাযাত্রায় যেকোনো প্রকার নেশাজাতীয় দ্রব্য ব্যবহারের ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা ও কড়া নজরদারি বজায় থাকবে। উৎসবের দিনগুলিতে বাইরে থেকে আসা তীর্থযাত্রী কোনও রকম অসুবিধা না পড়ে তার জন্য নিরাপত্তা অস্থায়ী নিবাস এবং অস্থায়ী শৌচাগারের ব্যবস্থা করা হচ্ছে। কোনও দুষ্কৃতী বা অসামাজিক উপাদান যেন কোনও প্রকার অপ্রীতিকর পরিস্থিতি তৈরি করতে না পারে, সে বিষয়ে পুলিশ ও প্রশাসন চরম সতর্ক থাকবে।

আরও পড়ুন: পুজোর ফুলেই লক্ষ্মীলাভ, নামমাত্র পুঁজিতে শুরু করুন অর্গানিক ব্যবসা! গৃহবধূর সুপারহিট ফর্মুলা

এ বছর দুই ‘দিনব্যাপী ঐতিহ্যবাহী শোভাযাত্রা বা ‘আড়ং’ অনুষ্ঠিত হবে বলে জানা গিয়েছে। রাসের শোভাযাত্রা বা নবমীতে কোন পুজো কর্তৃপক্ষ আইনকে মান্যতা না দিলে তিন বছরের জন্য তাদের পুজো কমিটির অনুমতি খারিজ করা হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবারের রাসে আধাসামরিক বাহিনী মোতায়েন করা হচ্ছে। সমগ্র বিশ্বে যাতে নবদ্বীপের রাস উৎসবকে পরিচিতি লাভ করানো যায় সেই ব্যবস্থা করা হচ্ছে কেন্দ্রীয় রাশ উৎসব এবং প্রশাসনের পক্ষ থেকে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *