Headlines

Arjun Singh: ‘ওঁকে হাড়ে হাড়ে চিনি..,’ চ্যাপ্টার ক্লোজড বলে বেনজির কটাক্ষ অর্জুন সিং-এর! ফের মন্তব্য অভিষেক নিয়েও | উত্তর ২৪ পরগণা


Last Updated:

Arjun Singh: শুক্রবার ব্যারাকপুর থানার বিজয়া সম্মেলনী অনুষ্ঠানে এসে পরিবহন মন্ত্রী অর্জুন সিং বললেন, ‘‘ইন্দ্রনীল সেনের যা প্রমাণ আছে উনি বাঁচবেন না। এই ঘটনায় মমতা বন্দ্যোপাধ্যায় ১০০ শতাংশ যুক্ত আছে। কয়েক কোটি টাকা ওনার হাতে আছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় রাশিয়া আমেরিকায় টাকা জমা করা আছে, এটা সবাই জানে। কার উৎস পশ্চিমবঙ্গ বা ভারতবর্ষে থেকে যারা শিল্পপতি তারাও জানে না বিনা ইনভেস্টমেন্টে টাকা অত রোজগার করা যায় যেটা অভিষেক ব্যানার্জি করেছে। রাজ্যে কোনও ডিপার্টমেন্টে কোনও কাজ করার জায়গা রাখেনি অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমরা এসে ভাঁড়ে মা ভবানী পেয়েছি। ৮ লক্ষ কোটি টাকা দেনা।’’

কী বললেন অর্জুন সিং
কী বললেন অর্জুন সিং

কলকাতা: গত রবিবার দিল্লির রামলীলা ময়দানে ইন্ডি জোটের ডাকা মিছিলে অংশ নিতে দেখা গিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়কে৷ রাহুল গান্ধি, সনিয়া গান্ধির পাশে এক মঞ্চে দাঁড়াতে দেখা গিয়েছে তাঁকে৷ অখিলেশ যাদব, মল্লিকার্জুন খাড়্গেদের সঙ্গে একই হুডখোলা গাড়িতে দেখা গিয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও৷ দিল্লি ইন্ডি জোটের কর্মসূচিতে মমতার যোগদান নিয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে চরম কটাক্ষ করেন পরিবহণমন্ত্রী অর্জুন সিং৷ শুধু তাই নয়, ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকের সঙ্গে মমতার সাক্ষাৎ নিয়েও মন্তব্য করেন অর্জুন৷

কী বলেন অর্জুন?

জাতীয় নির্বাচন কমিশনার জ্ঞানেশ‌ কুমারের ইস্তাফার দাবিতে এক জোট হয়েছে বিরোধীরা। বিরোধী ঐক্যে শান দিতে দিল্লির রামলীলা ময়দানে নিজেদের শক্তি প্রদর্শন করে দেশের বিরোধী রাজনৈতিক দলের নেতা-নেত্রীরা। সেই সভায় উপস্থিত হয়েছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ডায়মন্ডহারবারের সংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় ও অন্যান্য সংসদরা। যদিও রাহুলদের ডাকে সাড়া দেননি সিজিপির পদাধিকারীরা। শক্তি প্রদর্শনের মঞ্চ দিল্লি রামলীলা ময়দান খালি থাকায় কটাক্ষ করলেন রাজ্যের পরিবহন ও শ্রম দফতরের মন্ত্রী অর্জুন সিং।

তিনি জানান, ‘‘মমতা বন্দ্যোপাধ্যায়ের চ্যাপ্টার ক্লোজ। মমতা ব্যানার্জিকে আর কেউ বিশ্বাস করে না৷ উনার পার্টির তিন টুকরো হয়ে গেছে। একদিকে এনসিপিআই, আর একদিকে ঋত তৃণমূল আর মৃত তৃণমূল হয়ে গেছে৷ আমরা এটা জানতাম যে ওটা সরকারি দল, সরকার চলে গেলেই দল উঠে যাবে৷ কিন্তু অনেক মানুষই জানতেন না যে তৃণমূল ক্ষমতা থেকে গেলে পার্টির হাল এরকম হবে। মমতা বন্দ্যোপাধ্যায় দলের এমন অবস্থা যে সিজিপির সাথে হাত মেলাতে হচ্ছে।’’

অর্জুন সিংয়ের দাবি, ‘‘ওঁকে আমরা হাড়েহাড়ে চিনি৷ ওনার চ্যাপ্টার ক্লোজড হয়ে গেছে৷ অভিষেক কবে শ্রীঘরে যাবে কী করে বলব৷ তবে যাবে এটা ফাইনাল আছে৷ ’’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *