রবিবার কালীপুজো মিটলেই সোমবার আবহাওয়ার পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। সোমবার কলকাতা, হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা, পূর্ব মেদিনীপুর, নদিয়া এবং মুর্শিদাবাদ জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উপকূলের কাছাকাছি এলাকাগুলিতে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতি বেগে দমকা বাতাস বইতে পারে।
