Headlines

Bengali Actor hurt by Fanush: কোলে ছোট্ট মেয়ে, হঠাৎ মুখে এসে পড়ল জ্বলন্ত ফানুস! ভয়ঙ্কর অভিজ্ঞতা অভিনেতা-পরিচালকের, ছবিও পোস্ট করলেন actor director Debapratimm Dasgupta shares horrible experince with crackers during kali puja celebration | লেটেস্ট বিনোদনের খবর


Last Updated:

আসলে উৎসবের আনন্দে অনেক সময় অসতর্ক হয়ে পড়েন মানুষ। কিন্তু একটি ছোট ভুলের মাশুল দিতে হতে পারে দীর্ঘদিন। দেবপ্রতিমের এই অভিজ্ঞতা ফের মনে করিয়ে দিল, দীপাবলির আনন্দ উদযাপনের পাশাপাশি নিরাপত্তার দিকটিও সমান গুরুত্বপূর্ণ।

জ্বলন্ত ফানুসে পুড়েছিল অভিনেতার মুখ
জ্বলন্ত ফানুসে পুড়েছিল অভিনেতার মুখ

কলকাতা: উৎসব মানেই আনন্দ, আলো, আতশবাজি আর উদযাপন। কিন্তু সেই আনন্দই যে কখনও ভয়ঙ্কর বিপদের কারণ হয়ে উঠতে পারে, তারই অভিজ্ঞতা হয়েছিল টলিউড অভিনেতা ও পরিচালক দেবপ্রতিম দাশগুপ্ত ওরফে তাজুর। দীপাবলির রাতে ফানুস ওড়াতে গিয়ে এমন দুর্ঘটনার মুখোমুখি হয়েছিলেন তিনি, যার জেরে ঝলসে গিয়েছিল মুখের একাংশ। প্রায় তিন মাস বন্ধ রাখতে হয়েছিল সমস্ত কাজ। সম্প্রতি সমাজমাধ্যমে পুরনো সেই ভয়াবহ অভিজ্ঞতার কথা ভাগ করে নিয়েছেন অভিনেতা। একই সঙ্গে ফানুস ওড়ানোর উপর প্রশাসনের বিধিনিষেধ জারির সিদ্ধান্তকেও স্বাগত জানিয়েছেন তিনি।

ঘটনাটি বছর পাঁচেক আগের। দীপাবলির দিন নিজের ছোট্ট মেয়েকে কোলে নিয়ে ফানুস ওড়াচ্ছিলেন দেবপ্রতিম। উৎসবের আনন্দে মেতে ছিলেন অভিনেতা। কিন্তু আচমকাই বদলে যায় পরিস্থিতি। দমকা বাতাসের কারণে আকাশে উড়ে যাওয়া ফানুসটি দিক পরিবর্তন করে নিচে নেমে আসে। তার ভিতরে থাকা কর্পূরের মতো জ্বলন্ত একটি বস্তু এসে পড়ে অভিনেতার বাঁ দিকের গালে! মুহূর্তের মধ্যেই ঝলসে যায় তাঁর মুখের একাংশ। অভিনেতার কথায়, মুখে কিছুটা দাড়ি থাকায় বড় বিপদের হাত থেকে কোনওরকমে রক্ষা পেয়েছিলেন তিনি। ভাবতেই পারেননি, যে ফানুস নিজের হাতেই ওড়াচ্ছিলেন, সেটাই এ ভাবে তাঁর বিপদের কারণ হয়ে উঠবে।

তিন মাস বন্ধ ছিল সমস্ত কাজ

দুর্ঘটনার পর দীর্ঘদিন চিকিৎসা করাতে হয়েছিল তাঁকে। প্রায় তিন মাস ধরে চলেছিল চিকিৎসা। এই সময় বন্ধ রাখতে হয়েছিল সমস্ত কাজ। একজন অভিনেতার কাছে মুখের চেহারা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফলে শারীরিক যন্ত্রণার পাশাপাশি পেশাগত দিক থেকেও কঠিন সময়ের মধ্যে দিয়ে যেতে হয়েছিল তাঁকে। নিজের পোস্টে কিছুটা রসিকতার সুরেই অভিনেতা লিখেছেন, ফানুসটি আর উপরে ওঠেনি, তাঁর মতোই অধঃপতনে গিয়েছিল! তবে সেই রসিকতার আড়ালে লুকিয়ে রয়েছে এক ভয়াবহ অভিজ্ঞতা।

প্রশাসনের সিদ্ধান্তকে স্বাগত অভিনেতার

সম্প্রতি নিজের সমাজমাধ্যমের পোস্টে পুরনো সেই দুর্ঘটনার ছবি প্রকাশ করেছেন তাজু। ফানুস ওড়ানোর উপর প্রশাসনের বিধিনিষেধ জারির সিদ্ধান্তকে ধন্যবাদ জানিয়েছেন তিনি। তাঁর বক্তব্য, ফানুস ওড়ানোর সময় কতটা বিপদ হতে পারে, তা তিনি নিজের অভিজ্ঞতা থেকেই জানেন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *