পরীক্ষার সূচি প্রকাশের পর পড়ুয়াদের হাতে প্রস্তুতির জন্য প্রায় ১০১ দিন সময় থাকছে। বোর্ডের দেওয়া তথ্য অনুযায়ী, দশম শ্রেণির পরীক্ষার জন্য নাম নথিভুক্ত করেছে ২৬.৫ লক্ষেরও বেশি পড়ুয়া। অন্যদিকে, দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষায় বসতে চলেছে ১৯.৮ লক্ষের বেশি পরীক্ষার্থী।
CBSE দশম শ্রেণির পরীক্ষার সূচি ২০২৭:
১৬ ফেব্রুয়ারি – পেন্টিং
১৭ ফেব্রুয়ারি – গণিত (স্ট্যান্ডার্ড ও বেসিক)
২২ ফেব্রুয়ারি – বিজ্ঞান
২৬ ফেব্রুয়ারি – ইংরেজি
২৭ ফেব্রুয়ারি – হিন্দি ও অন্যান্য ভাষা
৩ মার্চ – হিন্দি কোর্স A ও B
৮ মার্চ – সমাজবিজ্ঞান
৯ মার্চ – কয়েকটি ভাষা ও ঐচ্ছিক বিষয়
২০২৭ সালের ৯ মার্চ দশম শ্রেণির শেষ পরীক্ষা অনুষ্ঠিত হবে।
১৬ ফেব্রুয়ারি – পদার্থবিদ্যা
২৩ ফেব্রুয়ারি – অ্যাকাউন্ট্যান্সি
২৫ ফেব্রুয়ারি – ভূগোল
২৭ ফেব্রুয়ারি – রসায়ন
৫ মার্চ – ইংরেজি কোর ও ইংরেজি ইলেকটিভ
৯ মার্চ – গণিত ও অ্যাপ্লায়েড ম্যাথমেটিক্স
১৫ মার্চ – অর্থনীতি
১৯ মার্চ – রাষ্ট্রবিজ্ঞান
২৫ মার্চ – জীববিদ্যা
২৭ মার্চ – ইতিহাস
৩০ মার্চ – সমাজবিদ্যা
২ এপ্রিল – বিজনেস স্টাডিজ
৯ এপ্রিল – রিটেল ও ওয়েব অ্যাপ্লিকেশন
বোর্ডের প্রকাশিত সূচি অনুযায়ী, ২০২৭ সালের প্রতিটি পরীক্ষা শুরু হবে সকাল ১০টা ৩০ মিনিটে। পরীক্ষার দিনক্ষণ প্রকাশিত হওয়ায় এবার নির্দিষ্ট সময় ধরে প্রস্তুতি শুরু করতে পারবেন দশম ও দ্বাদশ শ্রেণির পড়ুয়ারা।
