Headlines

Suvendu Adhikari: নিউটাউনে ১৭ একর জমিতে তিরুপতি মন্দির…! ‘মুকেশ আম্বানি, অনন্ত আম্বানির সঙ্গে কথা হয়েছে…’, জানালেন শুভেন্দু Tirupati Temple on 17 acres of land in Newtown I have spoken to Mukesh Ambani Anant Ambani Said West Bengal CM | লেটেস্ট কলকাতার খবর


Last Updated:

Suvendu Adhikari: ‘মুকেশ আম্বানি, অনন্ত আম্বানিকে বলেছি’, নিউটাউনে ১৭ একর জায়গায় তিরুপতি মন্দির গড়ে তোলার উদ্যোগ। বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর।

নিউটাউনে তিরুপতি মন্দির, জানালেন শুভেন্দু
নিউটাউনে তিরুপতি মন্দির, জানালেন শুভেন্দু

কলকাতা: রাজ্যে পালাবদলের পরেই সিঙ্গুরে শিল্প নিয়ে আশার আলো দেখিয়েছিলেন রাজ্যের মুখ‍্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আর সেই ভাবনার পথে আরও একধাপ এগোলেন শুভেন্দু। সিঙ্গুরের মাটিতে ফের শিল্প আনার লক্ষ্যে ভারী যানবাহন প্রস্তুতকারক সংস্থা অশোক লেল্যান্ডের সঙ্গে কথা বলেছেন বলে জানান মুখ্যমন্ত্রী। এর ফলে, কর্মসংস্থানের আশা দেখেছে সিঙ্গুরবাসী।

এদিন রাজারহাটের একটি অনুষ্ঠান থেকে শুভেন্দু বলেন, “আরও অনেক প্রোজেক্ট এখানে আমি আনব। নিউটাউনের চিড়িয়াখানাকে আরও উন্নত করব। ভূমিপুত্র, আদি বাসিন্দাদের বাদ দিয়ে কিছু হবে না। আগের সরকার সনাতনীদের সন্তুষ্ট করার জন্য প্রথমে বলল এখানে দুর্গাঙ্গন করব।”

আগামী দিনে রাজারহাটে তিরুপতি মন্দির গড়ে তোলার খবর দিয়ে শুভেন্দু জানান, “আমি গণেশ পুজোয় মুম্বই গিয়েছিলাম। আম্বানি বহুবার আমাকে আমন্ত্রণ জানিয়েছিলেন। মুকেশ আম্বানি, অনন্ত আম্বানিকে বলেছি ১৭ একর জায়গা তাঁরা কিনে নেবেন। তিরুপতির মন্দির হবে। আম্বানিজিকে বলেছি, ভাল মন্দির বানান। যারা আসবেন, তাদের ফ্রি প্রসাদ দিতে হবে। রাজি হয়েছেন ।”

প্রসঙ্গত, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান মুকেশ আম্বানি এবং ডিরেক্টর অনন্ত আম্বানির সঙ্গে মুম্বইয়ে তাঁদের বাসভবন ‘অ্যান্টিলিয়া’-য় গত সেপ্টেম্বরেই বৈঠক করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বৈঠকে পশ্চিমবঙ্গে রিলায়েন্সের বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের সম্ভাবনা নিয়ে আলোচনা হয় বলে জানা যায়।

এরপরেই শুভেন্দুর মুম্বই সফর ঘিরে শিল্পমহলে শুরু হয় জল্পনা। নিউজ 18 বাংলার ‘রাইজিং ভারত সামিট’-এ এসে তার আগেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তাঁর এই সফরের কথা জানিয়েছিলেন। সেই সময় শুভেন্দু জানান, অনন্ত আম্বানির সঙ্গে ইতিমধ্যেই তাঁর কথা হয়েছে।

উল্লেখ্য, মে মাসে নতুন সরকার গঠনের পর থেকেই রাজ্যে বড় শিল্পের বিনিয়োগ আনার লক্ষ্যে মুখ্যমন্ত্রী এবং শিল্পমন্ত্রী তাপস রায় উদ্যোগী হয়েছেন। সেই প্রেক্ষাপটে দেশের অন্যতম বৃহৎ শিল্পগোষ্ঠী আম্বানি শিল্পগোষ্ঠীদের পশ্চিমবঙ্গে একাধিক বিনিয়োগের সম্ভাবনা নিয়ে নতুন করে জল্পনা শুরু হয়েছে মুখ্যমন্ত্রীর কথায়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *