কাটোয়া, বনোয়ারীলাল চৌধুরী: রাতের অন্ধকারে কখনও বাড়ির উঠোনে, কখনও ঘরের ভিতরে হানা দিচ্ছে এক অজানা প্রাণী। আচমকাই ঘুমের মধ্যে পায়ে কামড় বসাচ্ছে, আবার মুহূর্তের মধ্যে পাঁচিল টপকে বা ছাদের কার্নিশ বেয়ে উধাও হয়ে যাচ্ছে। প্রাণীটির পরিচয় নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। স্থানীয়দের অনুমান, সেটি ভাম বিড়াল। আর সেই ভাম বিড়ালের আতঙ্কেই এখন রাতের ঘুম উড়েছে পূর্ব বর্ধমানের কাটোয়া ১ ব্লকের মোস্তাফাপুর সংলগ্ন সাঁকোপাড়া গ্রামের বাসিন্দাদের। ইতিমধ্যেই ওই গ্রামের দুই মহিলার পায়ে কামড়ে জখম করার অভিযোগ উঠেছে প্রাণীটির বিরুদ্ধে। আতঙ্কে সন্ধ্যা নামলেই দরজা-জানালা বন্ধ করে ঘরের ভিতরে থাকছেন গ্রামবাসীরা। স্থানীয় বাসিন্দা কাঞ্চন ঘোষের দাবি, রাত প্রায় আড়াইটে নাগাদ বাথরুম থেকে ফিরে ঘরের ভিতরে জল খেতে গিয়েছিলেন তিনি। সেই সময় আচমকাই তাঁর পায়ে কামড় বসায় প্রাণীটি।স্থানীয় বাসিন্দা কাঞ্চন ঘোষের দাবি, রাত প্রায় আড়াইটে নাগাদ বাথরুম থেকে ফিরে ঘরের ভিতরে জল খেতে গিয়েছিলেন তিনি। সেই সময় আচমকাই তাঁর পায়ে কামড় বসায় প্রাণীটি।
