Headlines

Durga Puja 2026: সোশাল মিডিয়ার এক ছবিতেই বাজিমাত! ২৮ ইঞ্চির ‘সাবেক’ দুর্গা পাড়ি দিচ্ছে বিলেতে, গর্বে বুক ফুলছে কালনার | Durga Puja 2026 From Kalna to England Artisan Tapas Pal Traditional 28 Inch Durga Idol Goes Overseas | পূর্ব বর্ধমান


Last Updated:

Durga Puja 2026: খড় আর মাটির নিপুণ ছোঁয়া বজায় রেখেই মাত্র ৫ কেজি ওজনের দুর্গাপ্রতিমা গড়া। সোশাল মিডিয়ায় কাজ দেখে কলকাতার এক প্রবাসী পরিবার অর্ডার দেন কালনার প্রতিমাশিল্পী তাপস পালকে। সেই প্রতিমা এবার বিদেশের পথে।

+

পূর্ব

পূর্ব বর্ধমানের কালনার হাটগাছা গ্রামের প্রতিমাশিল্পী তাপস পাল ইংল্যান্ডে পাঠানোর জন্য তৈরি ২৮ ইঞ্চির দুর্গাপ্রতিমায় তুলির শেষ ছোঁয়া দিচ্ছেন

কালনা, পূর্ব বর্ধমান, বনোয়ারীলাল চৌধুরী: একটা সময় পুজো মানেই ছিল খড়ের কাঠামো, মাটির গন্ধ আর শিল্পীর হাতের নিপুণ ছোঁয়া। সেই সাবেকিয়ানা এখনও আঁকড়ে ধরে রেখেছেন কালনার হাটগাছা গ্রামের প্রতিমাশিল্পী তাপস পাল। তাঁর হাতে তৈরি ২৮ ইঞ্চির একটি দুর্গাপ্রতিমা এবার গ্রামবাংলার মাটির উঠোন পেরিয়ে পাড়ি দেবে ইংল্যান্ডে। ওজন প্রায় ৫ কেজি। বিশেষভাবে প্যাকিং করে আগামী দু-একদিনের মধ্যেই প্রতিমাটি কালনা থেকে রওনা দেওয়ার কথা।

সোশাল মিডিয়ায় শিল্পীর তৈরি প্রতিমা দেখে কলকাতার এক ব্যক্তি যোগাযোগ করেন তাঁর সঙ্গে। তাঁর ছেলে ইংল্যান্ডে থাকেন। ছেলের কাছে দুর্গাপ্রতিমা পৌঁছে দিতেই এই বিশেষ অর্ডার। শিল্পী তাপস পাল বলেন, “এই প্রথম আমার তৈরি দূর্গা মূর্তি বিদেশ যাবে আমার খুবই ভাল লাগছে। আগামী দিনে আমি আরও ভাল করে কাজ করব।” প্রতিমা তৈরির কাজ তাপস পালের কাছে শুধু পেশা নয়, যেন প্রজন্মের পর প্রজন্ম ধরে বয়ে চলা এক শিল্পের টান। সাবেকিয়ানা বজায় রেখেই খড় ও মাটি দিয়ে তৈরি হয়েছে এই দুর্গাপ্রতিমা। অন্যান্য কাজের ফাঁকে প্রায় সাত-আট দিন ধরে চলেছে নির্মাণের কাজ। তবে এখনও বাকি রয়েছে বেশ কিছু সূক্ষ্ম কাজ। তাই সময়ের সঙ্গে পাল্লা দিয়ে রাত জেগে প্রতিমায় শেষ মুহূর্তের ছোঁয়া দিচ্ছেন শিল্পী। প্রতি বছরই প্রতিমায় নতুন ভাবনা এনে নজর কাড়েন তিনি।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *