Bardhaman : প্রেমের ফাঁদ পেতে শারীরিক সম্পর্ক, তার পরই কুকীর্তি ফাঁস, শেষ পর্যন্ত পুলিশের জালে অভিযুক্ত যুবক | পশ্চিমবঙ্গের আজকের খবর


Last Updated:

Bardhaman : বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ওই যুবক একাধিক যুবতীর সঙ্গে এমন জঘন্য কাজ করেছে বলে অভিযোগ। আর এবার সেই অভিযুক্ত পুলিশের হেফাজতে।

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ।
বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ।

বর্ধমান : বিয়ের প্রতিশ্রুতি দিয়ে শারীরিক সম্পর্ক স্থাপনের অভিযোগে এক যুবককে গ্রেফতার করল বর্ধমান মহিলা থানার পুলিশ। ধৃতের নাম অরিন্দম বিশ্বাস। বাড়ি বর্ধমানের গাংপুর স্বস্তি পল্লী এলাকায়।

ধৃতের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ৬৯ নম্বর ধারায় মামলা রুজু করে ধৃতকে আজ বর্ধমান আদালতে পেশ করা হয়। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে মহিলাদের ফাঁদে ফেলে শারীরিক সম্পর্ক স্থাপন করার পর তাঁদের সঙ্গে যোগাযোগ করা বন্ধ করে দিত অভিযুক্ত অরিন্দম বিশ্বাস।

গত ১৯ সেপ্টেম্বর এই সংক্রান্ত একটি অভিযোগ বর্ধমান মহিলা থানায় আসার পরেই তদন্ত নেমে অভিযুক্ত অরিন্দম বিশ্বাস-কে তার বাড়ি থেকে গ্রেফতার করে বর্ধমান মহিলা থানার পুলিশ।

আরও পড়ুন- Daribhit Incident: দাড়িভিট কাণ্ডের ৮ বছর, বিচার অধরা! দোষীদের শাস্তির দাবিতে পরিবারের পাশে ABVP

কিছুদিন আগেই বিয়ের প্রলোভন দেখিয়ে কৃষি দফতরের এক তরুণী কর্মীকে দীর্ঘদিন ধরে সহবাস করার গুরুতর অভিযোগে এক যুবককে গ্রেফতার করে রায়গঞ্জ থানার পুলিশ। ওই অভিযুক্তের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা বা BNS আইনের ৬৯, ৩১৬ (২) এবং ৩৫১ (২) ধারায় সুনির্দিষ্ট মামলা রুজু করেছিল পুলিশ প্রশাসন। এর পরই ধৃতকে রায়গঞ্জ মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। বিচারক তাঁর ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *