Last Updated:
Bardhaman : বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ওই যুবক একাধিক যুবতীর সঙ্গে এমন জঘন্য কাজ করেছে বলে অভিযোগ। আর এবার সেই অভিযুক্ত পুলিশের হেফাজতে।
বর্ধমান : বিয়ের প্রতিশ্রুতি দিয়ে শারীরিক সম্পর্ক স্থাপনের অভিযোগে এক যুবককে গ্রেফতার করল বর্ধমান মহিলা থানার পুলিশ। ধৃতের নাম অরিন্দম বিশ্বাস। বাড়ি বর্ধমানের গাংপুর স্বস্তি পল্লী এলাকায়।
ধৃতের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ৬৯ নম্বর ধারায় মামলা রুজু করে ধৃতকে আজ বর্ধমান আদালতে পেশ করা হয়। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে মহিলাদের ফাঁদে ফেলে শারীরিক সম্পর্ক স্থাপন করার পর তাঁদের সঙ্গে যোগাযোগ করা বন্ধ করে দিত অভিযুক্ত অরিন্দম বিশ্বাস।
গত ১৯ সেপ্টেম্বর এই সংক্রান্ত একটি অভিযোগ বর্ধমান মহিলা থানায় আসার পরেই তদন্ত নেমে অভিযুক্ত অরিন্দম বিশ্বাস-কে তার বাড়ি থেকে গ্রেফতার করে বর্ধমান মহিলা থানার পুলিশ।
কিছুদিন আগেই বিয়ের প্রলোভন দেখিয়ে কৃষি দফতরের এক তরুণী কর্মীকে দীর্ঘদিন ধরে সহবাস করার গুরুতর অভিযোগে এক যুবককে গ্রেফতার করে রায়গঞ্জ থানার পুলিশ। ওই অভিযুক্তের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা বা BNS আইনের ৬৯, ৩১৬ (২) এবং ৩৫১ (২) ধারায় সুনির্দিষ্ট মামলা রুজু করেছিল পুলিশ প্রশাসন। এর পরই ধৃতকে রায়গঞ্জ মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। বিচারক তাঁর ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন।

