জটিল ও জীবনসংশয়ী পরিস্থিতিতে অভিনব চিকিৎসা পদ্ধতির প্রয়োগ। ছয় বছরের এক শিশুর শ্বাসনালীতে আটকে থাকা বড় আকৃতির চুম্বক সফলভাবে উদ্ধার করলেন কলকাতা মেডিক্যাল কলেজ ও হাসপাতালের চিকিৎসকরা। নাক-কান-গলা (ENT) বিভাগের চিকিৎসকদের উদ্যোগে এই জটিল চিকিৎসা প্রক্রিয়া সফল হয়েছে।গত ৩ নভেম্বর, মঙ্গলবার সকালে বাদুড়িয়ার মহেশপুরের বাসিন্দা ছয় বছরের শিশু আরাকা তালিককে চিকিৎসার জন্য কলকাতা মেডিক্যাল কলেজের নাক-কান-গলা বিভাগের বহির্বিভাগে নিয়ে আসেন তার বাবা-মা। শিশুটির শ্বাসনালির মধ্য দিয়ে একটি বড় আকৃতির চুম্বক ডান দিকের ব্রঙ্কাসে গিয়ে আটকে যায়। এর ফলে তার শ্বাসকষ্ট শুরু হয়। পরিস্থিতি প্রাণসংশয়ী হয়ে ওঠার আশঙ্কা তৈরি হওয়ায় তাকে মেডিক্যাল কলেজের নাক-কান-গলা বিভাগে ভর্তি করা হয়। এই জটিল পরিস্থিতির মোকাবিলায় পরবর্তীকালে তৈরি করা হয় বিশেষ আকৃতির একটি ছোট, লম্বাটে চৌকো চুম্বক, যার দৈর্ঘ্য ছিল ৩ মিলিমিটার। এই চুম্বকটিকে কাজে লাগিয়েই পরবর্তী পর্যায়ে অপারেশন করেন চিকিৎসকরা।পশ্চিম মেদিনীপুরের বেলদা রেল স্টেশনে ১৮০৩৮ জাজপুর–খড়্গপুর এক্সপ্রেস ট্রেনের একটি ঝুড়ির ভিতর থেকে দুটি প্রমাণ সাইজের জ্যান্ত অজগর উদ্ধার করেছে জিআরপি। বৃহস্পতিবার সকালে ঘটা এই ঘটনায় যাত্রীদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়েছে।
Source link
Snake: ঝুড়ির ঢাকনা সরাতেই কেলেঙ্কারি! কে ওটা? যা বেরিয়ে এল দেখে চক্ষু চড়কগাছ, আতঙ্কে ভয়ে কাঁটা য
