Headlines

East Bardhaman News: নিজেদের মাঠ নেই, হাজার বাধা পেরিয়ে রাজ্যসেরা, এবার দিল্লিজয়ে যাচ্ছে কালনার অনূর্ধ্ব-১৭ দল | লেটেস্ট খেলার খবর


Last Updated:

নিজস্ব খেলার মাঠ না থাকাটাও বাধা হয়ে দাঁড়াতে পারল না। নিয়মিত অনুশীলনের স্থায়ী পরিকাঠামো নেই। তবুও কালনার পূর্ব সাহাপুর উচ্চ বিদ্যালয়ের অনূর্ধ্ব-১৭ দল সুব্রত কাপের মূলপর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে।

+

News18

News18

কালনা, পূর্ব বর্ধমান, বনোয়ারীলাল চৌধুরী : নিজস্ব খেলার মাঠ নেই। নেই নিয়মিত অনুশীলনের স্থায়ী পরিকাঠামোও। তবু প্রতিকূলতাকে পেরিয়ে ফুটবলে রাজ্যসেরা কালনার পূর্ব সাহাপুর উচ্চ বিদ্যালয়ের অনূর্ধ্ব-১৭ দল।

রাজ্যস্তরের সুব্রত কাপ ফুটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়ে এবার দিল্লিতে অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল প্রি-সুব্রত কাপের মূলপর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে বিদ্যালয়ের কিশোর ফুটবলাররা। এই সাফল্যে উচ্ছ্বসিত বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক থেকে শুরু করে স্থানীয় ক্রীড়াপ্রেমীরা।

১৩ সেপ্টেম্বর দিল্লির উদ্দেশে রওনা দেবে দল। তার আগে কালনার অঘোরনাথ পার্ক স্টেডিয়ামে চলছে ২১ দিনের বিশেষ প্রশিক্ষণ শিবির। প্রশাসনের সহযোগিতায় দিবারাত্র কঠোর অনুশীলনে নিজেদের আরও প্রস্তুত করে তুলছে খেলোয়াড়রা।

বিদ্যালয়ের ফিজিক্যাল এডুকেশনের শিক্ষক কৌশিক বন্দ্যোপাধ্যায় বলেন, “আমরা দিল্লিতে অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল প্রি-সুব্রত কাপ প্রতিযোগিতায় খেলার যোগ্যতা অর্জন করেছি। আগামী ১৩ সেপ্টেম্বর কালনা থেকে দিল্লির উদ্দেশে রওনা দেব। প্রশাসনের সহযোগিতায় অঘোরনাথ পার্ক স্টেডিয়ামে বিশেষ কোচিং ক্যাম্প চলছে। ছাত্ররা দিবারাত্র কঠোর পরিশ্রম করছে। নিজেদের সেরাটা দেওয়াই এখন আমাদের লক্ষ্য।”

অঘোরনাথ পার্ক স্টেডিয়ামে রাজ্যচ্যাম্পিয়ন দলের সদস্যদের সংবর্ধনা দেওয়া হয়। পাশাপাশি কালনার বিধায়ক সিদ্ধার্থ মজুমদারের উদ্যোগে খেলোয়াড়দের হাতে তুলে দেওয়া হয় বিভিন্ন খেলার সামগ্রী। অনুষ্ঠানে উপস্থিত হয়ে কিশোর ফুটবলারদের উৎসাহিত করেন বিধায়ক। বিদ্যালয়ের তরফেও তাঁকে সংবর্ধনা দেওয়া হয়।

ছাত্রদের সাফল্যে উচ্ছ্বাস প্রকাশ করে বিধায়ক বলেন, এই জয় কালনার গর্ব। পড়াশোনার পাশাপাশি খেলাধুলার ক্ষেত্রেও ছাত্রদের এগিয়ে যেতে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে এবং ভবিষ্যতেও তাঁদের পাশে থাকার আশ্বাস দেন তিনি। বিধায়ক সিদ্ধার্থ মজুমদার বলেন,“এই সাফল্য শুধু বিদ্যালয়ের নয়, গোটা কালনার গর্ব। ছাত্রদের প্রতিভাকে আরও এগিয়ে নিয়ে যেতে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে। পড়াশোনার পাশাপাশি খেলাধুলার ক্ষেত্রেও তারা যাতে নিজেদের প্রতিষ্ঠিত করতে পারে, সেই লক্ষ্যে পাশে থাকব।”



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *