গোটা শস্য বা হোল গ্রেন
— ওটস, আটার রুটি, ব্রাউন রাইস এবং রাগি, বাজরা, জোয়ারের মতো বিভিন্ন ধরনের মিলেটে প্রচুর ফাইবার, ভিটামিন, খনিজ ও অন্যান্য উপকারী উপাদান রয়েছে।
অন্ত্র সুস্থ রাখতে ফাইবার অত্যন্ত জরুরি। গবেষণায় দেখা গিয়েছে, নিয়মিত বেশি পরিমাণে ফাইবার খেলে কোলোরেক্টাল ক্যানসারের ঝুঁকি কম থাকে। তাই সাদা চাল বা ময়দার তৈরি খাবারের বদলে যতটা সম্ভব গোটা শস্য এবং কম প্রক্রিয়াজাত খাবার খান। তবে কোনও একটি শস্যদানা খেলেই ক্যানসার প্রতিরোধ হবে, এমনটা ভাববেন না।
